চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ থেকে ৭ হাজারের বেশি জনবল নিচ্ছে গুগল গ্লাসভিত্তিক অগমেডিক্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

চিকিৎসাসেবার কাজে বাংলাদেশ থেকে ৭ হাজারেরও বেশি মেডিকেল সহকারি নেবে গুগল গ্লাসভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ অগমেডিক্স আউটসোর্সিং।

অগমেডিক্সে বাংলাদেশি কর্মীরা কাজ করলেও সম্প্রতি স্টার্টআপটি আরও কর্মী নিতে চায়। আগামী পাঁচ বছরে ৭ হাজারেরও বেশি কর্মী নেয়ার ঘোষণা দিতে যাচ্ছে তারা।

শুক্রবার বিকেলে রাজধানীর পান্থপথে অগমেডিক্স ভবনে এই কর্মী নেয়ার ঘোষণা দেবেন অগমেডিক্সের সহ-প্রতিষ্ঠাতা পেলু ট্র্যান ও মেডিকেল খাতে বিনিয়োগকারী অরবিম্যাডের ভেঞ্চার পার্টনার স্টিভেন ইয়েসিয়েছ।

এ জন্য এক সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ইয়ান শাকিল ও সহ-প্রতিষ্ঠাতা পেলু ট্র্যান অগমেডিক্সের উদ্যোক্তা। এ উদ্যোগ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বড় পাঁচটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ১৭ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে।

অগমেডিক্স-এর উদ্যোক্তা বাংলাদেশি বংশোদ্ভূত ইয়ান শাকিল

আমেরিকার সান ফ্রান্সিসকোভিত্তিক এই স্টার্টআপটির অপারেশনের প্রায় পুরোটাই পরিচালিত হয় ঢাকা থেকে। দেশে বেসরকারি পর্যায়ে সফটওয়্যার টেকনোলজি পার্ক হিসেবেও প্রতিষ্ঠানটি কাজ করছে।

Reneta

ভারত ও বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটি বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) পরিচালনা করে। এটি বিশ্বের সর্ববৃহৎ স্টার্টআপ হিসেবেও পুরস্কৃত হয়েছে। স্টার্টআপ হলেও এখন এটি প্রায় ৪০ মিলিয়ন ডলারের প্রতিষ্ঠান।

অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং –এর সভাপতি আহমাদুল হক ববি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগমেডিক্সঅগমেডিক্স বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT