চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ থেকে সরে যাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ১৯, মে ২০১৭
স্পোর্টস
A A

ক্রিকেটের মহাযজ্ঞ ২০১৯ বিশ্বকাপের বাছাইপর্ব হওয়ার কথা বাংলাদেশের মাটিতে। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানাচ্ছে, সেটি আয়োজনে অনাগ্রহ আছে বিসিবির। শেষ পর্যন্ত বাংলাদেশ যদি বাছাইপর্ব আয়োজন না করে, তবে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড যৌথভাবে আয়োজনে আগ্রহী। নিজ দেশে বাছাইপর্বের আসর বসাতে লড়াইয়ে আছে জিম্বাবুয়েও।

আগামী বছরের এপ্রিলে বাংলাদেশের মাটিতে হওয়ার কথা আইসিসির বিশ্ব আসরটির বাছাইপর্ব। এই মুহূর্তে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাতে আছে টাইগাররা। কোন অঘটন না ঘটলে কিংবা খুব একটা খারাপ না খেললে, বর্তমান অবস্থান থেকে র‍্যাঙ্কিংয়ে অনেকটা অধঃপতন হওয়ার কোন কারণ নেই মাশরাফি বাহিনীর। সেক্ষেত্রে সরাসরিই ২০১৯ বিশ্বকাপে খেলতে পারবে লাল-সবুজরা। প্রয়োজন পরবে না বাছাইপর্ব খেলার। সেটিই বিসিবির অনাগ্রহের কারণ বাছাইপর্ব আয়োজনে।

বাছাইপর্ব খেলা ছাড়া বিশ্বকাপে অংশ নিতে হলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ‌র‌্যাঙ্কিংয়ের সেরা আট দলের ভেতর থাকতে হবে। আইসিসি ঘোষিত সবশেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ সপ্তম অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯১। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কয়েকটি জয় ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কাকে (৯৩ পয়েন্ট) টপকে যাওয়ার সুযোগ এনে দেবে লাল-সবুজদের সামনে। আর র‌্যাংঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের (৭৯ পয়েন্ট) সঙ্গে বাংলাদেশের ১২ পয়েন্টের ব্যবধান। নির্ধারিত সময়ে বাংলাদেশকে টপকে যেতে ক্যারিবীয়দের বেশ বেগ পেতে হবে। তাই টাইগারদের সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল।

Banglabid

যদি নিজেদের বাছাইপর্ব খেলতে না হয়, তবে সেটি আয়োজনের ঝক্কি এড়াতে চায় বাংলাদেশ। সুযোগটা কাজে লাগাতে চায় আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। হোম কন্ডিশন কাজে লাগিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে তাই বাছাইপর্ব আয়োজনে আগ্রহী দেশ দুটি। ২০১৫ টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব সফলভাবে আয়োজন করায় আইসিসিও বেশ সন্তুষ্ট দেশ দুটির অবকাঠামো নিয়ে।

জুনে আইসিসির স্থায়ী সদস্য বোর্ডগুলোর সভায় আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেবে আইরিশ ও স্কটিশরা। প্রস্তাব গৃহীত হলে আগামী বছরের এপ্রিল থেকে পিছিয়ে জুলাই-আগস্টে বাছাইপর্ব আয়োজন করবে তারা।

তবে আইসিসি চেয়েছিল এই মুহূর্তে র‍্যাঙ্কিংয়ের নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ যেন বাছাই আয়োজনের দায়িত্ব নেয়। কিন্তু দেশটির ঘরোয়া টি-টুয়েন্টি লিগ সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় নিজেদের অনিচ্ছার কথা জানিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।

Reneta

দুর্বল অবকাঠামোর কারণে বাছাই আয়োজনের লড়াইয়ে থাকা জিম্বাবুয়ে সম্ভবত আগ্রহ দেখালেও সুযোগটা পাচ্ছে না। অবশ্য ২০২২ সালের বাছাইপর্ব আয়োজনের দায়িত্বে আছে দেশটি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্পেশাল কাউন্সিল গঠন করা আমেরিকার জন্য মারাত্নক বেদনার: ট্রাম্প

পরবর্তী

বাপের জোরে যে চলে, তার এত বড় কথা মানায় না: বদিউল আলম খোকন

পরবর্তী
বদিউল আলম খোকন

বাপের জোরে যে চলে, তার এত বড় কথা মানায় না: বদিউল আলম খোকন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ীরা শপথ নিচ্ছেন

ক্ষমতা হস্তান্তরে আদালতের নিষেধাজ্ঞা বহাল

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT