চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ থেকে এবার লক্ষাধিক মানুষ হজ করবেন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১০:১৫ পূর্বাহ্ণ ২২, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

পবিত্র হজ পালনের প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭শ’৫৮ জনসহ বিশ্বের ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন। হজ পালন করতে সৌদি আরবে আসা মুসল্লদির নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

হজ সামনে রেখে পবিত্র নগরী মক্কা আল মোকাররমায় এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজিরা আসতে শুরু করেছেন। ৪ আগস্ট বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছে প্রথম হজ ফ্লাইট। চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ থেকে ৪শ’৮৩টি হজ এজেন্সি হাজিদের মক্কায় আনার কথা থাকলেও এখন পর্যন্ত ৩০টি বেসরকারি হজ এজেন্সি মক্কায় হাজিদের জন্য বাড়ি ভাড়া করতে আসেনি। বাংলাদেশ থেকে কয়েকটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব কারণে হজ ব্যবস্থাপনায় সমস্যা রয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হোটেল ব্যবসায়ী মোজাম্মেল হক বলেন, হজ ব্যবস্থাপনায় সুষ্ঠু নীতিমালা থাকা চায়। কারণ আমরা দেখলাম এহরাম শরীফ থেকে এক বা দুই কিলোমিটার দূরে গিয়ে বাড়ি ভাড়া করা হয়।

হজ পালনের সার্বিক প্রস্তুতি নিচ্ছে মক্কায় বাংলাদেশ হজ মিশন। সম্প্রতি সৌদি আরবের মদিনাসহ কয়েকটি প্রদেশে সন্ত্রাসী হামলা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতির কারণে হাজীদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হাজিদের চলাচল নিরাপদ করতে ইতোমধ্যেই ওয়ার্ক পারমিট ছাড়া কাউকে মক্কায় প্রবেশে নিষিদ্ধ করেছে সৌদি সরকার।

হজ সংক্রান্ত শুরা কমিটির সদস্য ওমর বনি আকবর বলেন, আমরা হাজিদের সুবিধা দিতে সবদিকেই সচেতন আছি। নির্দিষ্ট সময়ের মধ্যেই সবকিছু সম্পন্ন করা হবে।

Reneta

হজ অফিসার মোহাম্মদ মাকসুদর রহমান বলেন, সবাই সম্মিলিতভাবে আমরা হজ ব্যবস্থাপনার কাজ সম্পন্ন করেছি।

হজ যাত্রী পরিবহনে জেদ্দায় বিমান বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স বিশেষ ব্যবস্থা নিয়েছে।

বিমান বাংলাদেশের রিজিউনাল ম্যানেজার মোহাম্মাদ আলি উসমান বলেন, বিমান সম্পূর্ণরূপে প্রস্তুত। স্বল্প সময়ে ও সুষ্ঠুভাবে হাজিদের পরিবহনে আমরা সচেষ্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT