চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০৪১ সালের মধ্যে আসছে বাংলাদেশ ডেল্টা প্ল্যানের ৮০ টি প্রকল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
অর্থনীতি
A A
bd-Delta

সামিয়া রহমান প্রিমা: বাংলাদেশ ডেল্টা প্ল্যানের ৮০টি প্রকল্প ২০৪১ সালের মধ্যে বাস্তবায়নে আশাবাদী পরিকল্পনা কমিশন।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় সুষ্ঠু পানিসম্পদ ব্যবস্থাপনা, খাদ্যনিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সমন্বিত মহাপরিকল্পনা ডেল্টা প্ল্যান-২১০০। ৮২ বছরে ধাপে ধাপে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। সে লক্ষ্যে রাজধানীতে যৌথ কর্মশালা আয়োজন করে, বাংলাদেশ ডেল্টা প্ল্যান, ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিং এবং নেদারল্যান্ডসের একটি গবেষণা প্রতিষ্ঠান।

কর্মশালায় বাংলাদেশ ডেল্টা প্ল্যান উপস্থাপন করেন, অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ সচিব ডক্টর শামসুল আলম।

কর্মশালায় ডক্টর শামসুল আলম জানিয়েছেন, পরিকল্পনা বাস্তবায়নে পানি ব্যবস্থাপনা ও ভূমি উদ্ধারসহ বেশ কয়েকটি প্রকল্প কয়েক মাসের মধ্যে অনুমোদন নেয়া হবে। তবে এক্ষেত্রে আইনি জটিলতা, পানি ব্যবস্থাপনায় অঞ্চলভিত্তিক সমস্যা এবং সমন্বয়হীনতার চ্যালেঞ্জ মোকাবেলায় জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

‘বন্যা নিয়ন্ত্রণে নেদারল্যান্ডস ও বাংলাদেশ অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করছে। সমস্যার বাস্তব সমাধানে আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় খুব জরুরি। প্রকল্প বাস্তবায়নে দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে।’

বিশেষজ্ঞদের মতে, পানি ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব রয়েছে। অঞ্চলভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে বলেও জানান তারা।ডেল্টা ব্যবস্থাপনায় উন্নত গবেষণার বিকল্প নেই বলে মত দেন, বিশেষজ্ঞরা।

Reneta

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেল্টা প্ল্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT