জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে আজ শুক্রবার।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও জিম্বাবুয়ে দলের অধিনায়ক এলটন চিগুম্বুরা ট্রফি উন্মোচন করেন।
রাজধানীর একটি হোটেলে আজ বিকেলে ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মিরপুরের হোম অব ক্রিকেটে আগামীকাল দুপুর দেড়টায় প্রথম ওয়ানডেতে টাইগারদের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।






