অবশেষে বাংলাদেশের বিপক্ষে জয়ের দেখা পেল জিম্বাবুয়ে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে সিরিজে টিকে রইল সফরকারী জিম্বাবুয়ে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ছয় উইকেটে করে ১৫৬ রান। এ ম্যাচে হারের পরও চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে মাশরাফি বাহিনী।






