চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন ২৬ জুলাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ন ২৭, জুন ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ (বাচসাস) এর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। বৃহস্পতিবার (২৭ জুন) নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে দ্বিবার্ষিক এই নির্বাচনের তারিখ জানানো হয়।

বাচসাস নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আলিমুজ্জামানের স্বাক্ষর করা তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ জুলাই। মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে ৪ জুলাই থেকে। আগ্রহীরা সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ফর্ম সংগ্রহ করতে পারবেন।

মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুলাই রাত দশটা পর্যন্ত। ৭ জুলাই মনোনয়ন পত্র বাছাই, ৮ জুলাই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র সংগ্রাহকরা চাইলে তাদের মনোনয়ন প্রত্র প্রত্যাহার করতে পারবেন ৯ ও ১০ জুলাই।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ জুলাই রাত ৮টায়। ২৬ জুলাই হবে নির্বাচন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ১২ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, শেষ হবে সন্ধ্যা ৬টায়। দুপুর ১ টা থেকে ২টা পর্যন্ত থাকবে ভোটগ্রহণ বিরতি।

উল্লেখ্য, চলতি বছর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। ১৯৬৮ সালের ৫ এপ্রিল তৎকালীন চলচ্চিত্র সাংবাদিকদের এক সভায় গঠিত হয় ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। দেশ স্বাধীন হওয়ার পর সেটির নাম দাঁড়ায় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’, সংক্ষেপে ‘বাচসাস’। যার সর্বশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আব্দুর রহমানবাচসাসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সে গ্রাহক হয়রানির অভিযোগ, অমির তীব্র ক্ষোভ

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সামনে শান্তির জন্য শেষ সুযোগ: ট্রাম্পের হুশিয়ারি

মার্চ ২৪, ২০২৬

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT