ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় আসা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩৮ রান করে বাংলাদেশ। জবাবে ৪৪ ওভার ৪ বলে ২০৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
লক্ষ্য তাড়ায় শুরুতেই দিক হারায় ইংল্যান্ড। মরিয়া বাংলাদেশ শুরু থেকেই ফিল্ডিংয়ে ছিল আক্রমণাত্মক। এদিন স্বাগতিকদের ফিল্ডিং ছিল দুর্দান্ত। মাঝারি লক্ষ্য ডিফেন্ড করার জন্য যে লক্ষ্য দরকার ঠিক তাই এনে দেন অধিনায়ক মাশরাফি।







