চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ক্রিকেটে ২০২০ ‘সবচেয়ে কঠিন’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:০১ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেটে ২০১৯ সালটা চরম হতাশার। তিন সংস্করণেই মেলেনি প্রত্যাশিত সাফল্য। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে প্রথম ট্রফি জয়ের স্মৃতি ছাড়া ভুলে যাওয়ার মতো একটি বছর কাটিয়েছে বাংলাদেশ।

ব্যর্থতার চোরাবালি থেকে উত্তরণের পথ খুঁজে পেতে বাংলাদেশকে তাকাতে হবে সামনে। কিন্তু নতুন বছর বাংলাদেশকে জানাচ্ছে আরও বড় চ্যালেঞ্জ। কেননা ২০২০-এ বাংলাদেশের বেশিরভাগ ম্যাচই বিদেশের মাটিতে। নিজেদের দুর্বলতাকে জয় করার চ্যালেঞ্জ কতটা নিতে পারবেন মুশফিক-তামিমরা?

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন খুব বড় আশা এখনই করছেন না। তবে তিনি স্বপ্ন দেখেন এখনকার সম্ভাবনাময় তরুণরা যখন জাতীয় দলে জায়গা শক্ত করে নেবেন তখন বদলাবে চিত্র।

‘২০২০ সাল আমাদের জন্য অসম্ভব কঠিন, সবচেয়ে কঠিন। গত চার-পাঁচ বছরে যত সাফল্য এসেছে তার বেশিরভাগই কিন্তু দেশের মাটিতে। এখন (২০২০ সাল) তো বেশিরভাগই দেশের বাইরে। এটা বড় পার্থক্য। কেননা আমাদের পারফরম্যান্স সবচেয়ে খারাপ হয় বাইরে খেলতে গেলে।’

‘তবে একটা জায়গাতে আমি আশাবাদী। যদি অনূর্ধ্ব-১৯ দল দেখেন যারা কিনা এ বছর বিশ্বকাপ খেলতে সাউথ আফ্রিকা যাচ্ছে। এর আগে যত টিম পাঠিয়েছি বাইরে প্রস্তুতি হিসেব করলে এর চেয়ে ভালো করে টিম পাঠাতে পারিনি। তারা ইংল্যান্ডে খেলে এসেছে, ২-০ তে জিতেছে। নিউজিল্যান্ডে গিয়ে ৪-১ এ জিতে এসেছে। ওসব কন্ডিশনে তারা খেলেছে। এই দিক থেকে যদি বলি ভাল করছে ভাল খেলছে। আগে শুধু জাতীয় দলকে বাইরের এসব দেশে পাঠাতে বেশি আগ্রহী ছিলাম, এখন আমরা যুব দল পাঠাচ্ছি। ‘এ’ দল পাঠাচ্ছি, ইমার্জিং দল পাঠাচ্ছি। এর কারণ হচ্ছে তাদের বেশি বেশি সুযোগ দেয়া ওই কন্ডিশন সম্পর্কে বোঝা। তারা যাতে খাপ খাওয়াতে পারে। সেদিক থেকে যদি চিন্তা করি সামনে ভবিষ্যত ভালো। তবে ২০২০ যে কেমন হবে সেটা বলা কঠিন। তবে আমার ধারণা ২০২২ এর মধ্যে আমরা একটা ভাল টিম দাড় করাতে পারব।’

২০১৯ সালে ১৮টি ওয়ানডে খেলে বাংলাদেশ জিতেছে মাত্র সাতটি। হার ১১ ম্যাচে। বিশ্বকাপ সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ইংল্যান্ডে গেলেও ১০ দলের আসরে অষ্টম হয়ে ফিরতে হয় মাশরাফীর বিন মোর্ত্তজার দলকে। ৮ ম্যাচ খেলে জয়ে আসে মাত্র তিনটিতে। টি-টুয়েন্টিতে তুলনামূলক ভালো করেছে বাংলাদেশ। সাত ম্যাচের চারটিতে জিতেছে টাইগাররা।

সাদা পোশাকে বড় হতাশা

পাঁচ ম্যাচের চারটিতে ইনিংস ব্যবধানে হার। অপরটি র‌্যাঙ্কিংয়ে পেছনে থাকা আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২২৪ রানের বড় ব্যবধানে হার। ২০১৯ সালে টেস্টে বাংলাদেশের এ ফল অশনি সংকেত ছাড়া আর কিছুই নয়। সাদা পোশাকের ক্রিকেটে দুই দশকের পথচলায় এতটা বাজে পারফরম্যান্স শুরুর বছরগুলোতেও করেনি বাংলাদেশ।

ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে বছরের প্রথম টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। হ্যামিল্টনে ইনিংস ও ১২ রানে হেরে যাওয়া দল ওয়েলিংটনে গিয়ে হার মানে ইনিংস ও ১২ রানে।

বছরের তৃতীয় টেস্ট বাংলাদেশ খেলে সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে। চট্টগ্রামে স্পিনিং উইকেটের ফায়দা নিয়ে রশিদ খানের দল ম্যাচ জিতে নেয় ২২৪ রানের বিশাল ব্যবধানে। বছরের শেষ টেস্ট সিরিজে ভারতে গিয়ে ধবলধোলাই বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হল ইনিংস ব্যবধানে পর পর দুটি বাজেভাবে ম্যাচ হেরে।

নতুন বছরে বাংলাদেশের যত খেলা

জানুয়ারি-ফেব্রুয়ারি: পাকিস্তানের বিপক্ষে ২ টি টেস্ট ও ৩ টি টি-টুয়েন্টি (দেশের বাইরে)

ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টি টেস্ট (হোম সিরিজ)

মার্চ: জিম্বাবুয়ের বিপক্ষে ১ টি টেস্ট ও ৫ টি টি-টুয়েন্টি (হোম সিরিজ)

মে-জুন: আয়ারল্যান্ডের বিপক্ষে ১ টি টেস্ট, ৩ টি ওয়ানডে ও ৩ টি টি-টুয়েন্টি (দেশের বাইরে)

জুলাই-আগস্ট: শ্রীলঙ্কার বিপক্ষে ৩ টি টেস্ট (দেশের বাইরে)

আগস্ট-সেপ্টেম্বর: নিউজিল্যান্ডের বিপক্ষে ২ টি টেস্ট (হোম সিরিজ)

সেপ্টেম্বর:এশিয়া কাপ (পাকিস্তান)

অক্টোবর: নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টি টি-টুয়েন্টি (দেশের বাইরে)

নভেম্বর: আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ (অস্ট্রেলিয়া)

ডিসেম্বর: শ্রীলঙ্কার বিপক্ষে ৩ টি ওয়ানডে (হোম সিরিজ)

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেরালা বিধানসভায় নাগরিকত্ব আইনবিরোধী প্রস্তাবনা পাস

পরবর্তী

পদ্মা সেতুর তিন কিলোমিটার দৃশ্যমান

পরবর্তী

পদ্মা সেতুর তিন কিলোমিটার দৃশ্যমান

বিনয় মজুমদার-পুরস্কার চুরি

বিনয় মজুমদারের সাহিত্য অ্যাকাডেমির পদক চুরি

সর্বশেষ

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT