চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ক্রমান্বয়ে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ পূর্বাহ্ণ ৩০, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বাংলাদেশ ক্রমান্বয়ে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বিগত ৩০ ডিসেম্ববরের নির্বাচনে সন্ত্রাস ও অস্ত্রের মুখে জনগণের অধিকার হরণ করেছে সরকার, সেহেতু রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা হারিয়ে যাচ্ছে। ক্রমান্বয়ে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে চলছে।

তিনি বলেন, একটা চরম অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সংকট বিরাজ করছে দেশে। এই সংকট নিরসনে খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তি ও একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের পার্লামেন্ট গঠনই একমাত্র পথ।

রিফাত হত্যাকাণ্ডের প্রসঙ্গে ফখরুল বলেন, প্রকাশ্যে দুর্বৃত্তদের রামদা ও অন্যান্য মারাত্মক অস্ত্রের আঘাতে রিফাতকে (রিফাত শরীফ) যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার নিন্দা জানাই। সম্প্রতি এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার সর্বাত্মক ব্যর্থ, উদাসীনতার পরিচয় দিচ্ছে। যেহেতু সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাই তাদের কোনো জবাবদিহিতা নেই।

সংসদ ভবন থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরানোর দাবি সম্পর্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মন্তব্যের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, উনি এ ধরনের কথা প্রায়ই বলছেন, আগেও বলেছেন। তাদের রাজনৈতিক দেউলিয়াপনারই বহি:প্রকাশ। এগুলো কোনো রাজনৈতিক চিন্তা বলে মনে করি না।

ছাত্রদলের সংকট নিরসনে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, জানতে চাইলে বলেন, ছাত্রদলের বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই এ বিষয়ে কথা বলবেন।

 

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের ‘স্লেজিং’ ঠেকাতে প্রস্তুত টাইগার সমর্থকরা

পরবর্তী

নিউজিল্যান্ডের হারে যেমন দাঁড়াল সেমির হিসাব

পরবর্তী

নিউজিল্যান্ডের হারে যেমন দাঁড়াল সেমির হিসাব

পাকিস্তানের জয়ের পর স্টেডিয়ামে লঙ্কাকাণ্ড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT