চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সংবর্ধনা অনুষ্ঠিত

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১১:৫৯ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২০
প্রবাস সংবাদ
A A

কানাডার ক্যালগেরিতে এক রেস্টুরেন্টে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধিত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যালগেরির অনেক সুধী।

অনুষ্ঠানে উৎসব সুইটস এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ফিরোজ ইফতেখার বলেন, মহান ভাষা আন্দোলনের এই মাসে ভাষা শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। সেই সাথে প্রাণঢালা অভিনন্দন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে। প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে আমরা সবাই একত্রিত হয়ে মিলেমিশে কাজ করবো এটাই আমার ও আমার প্রতিষ্ঠানের প্রত্যাশা।

এ সময় বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির নবনির্বাচিত সভাপতি মোঃ রশিদ রিপন বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি ক্যালগেরিবাসীর প্রতি, আপনাদের ভালোবাসা আমাদের দায়িত্ব কে আরো বাড়িয়ে দিল। সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বলেন, আজকের এই আয়োজনে আমরা গর্বিত, ধন্যবাদ উৎসব সুইটস এন্ড রেস্টুরেন্ট।

গত ১৮ জানুয়ারি নবনির্বাচিত কমিটি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। প্রবাসী বাঙ্গালীদের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে সকলের সহযোগিতায় কমিউনিটির উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয়ে উৎসব সুইটস এন্ড রেস্টুরেন্ট এর এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেছেন কানাডা প্রবাসীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাক্যালগরিবাংলাদেশি প্রবাসীসংবর্ধনা অনুষ্ঠান
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT