চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে ৬টি সমঝোতা স্মারক সই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ব্রুনাই

ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে কৃষি, সংস্কৃতি, শিল্প, যুব ও ক্রীড়া, মৎস্য, পশু সম্পদ এবং জ্বালানি খাতে ৬টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ব্রুনাই।

এছাড়া দুই দেশের কুটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণে ঐক্যমত হয়েছে তারা।

সোমবার সকাল ১১টায় ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমান-এ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানাতে দেশটির রাষ্ট্রীয় প্রথা ভেঙে প্রাসাদের করিডোরে এসে তাকে স্বাগত জানান সুলতান হাসানাল বলকিয়া এবং ক্রাউন প্রিন্স আল-মুহতাদি বিল্লাহ বলকিয়া।

প্রাসাদের চেরাদি লায়লা কেনচানায় সুলতান বলকিয়া ও রাজ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সুলতান হাসানাল বলকিয়ার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে দুই দেশের শীর্ষ নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারকে সই করেন করেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা।

এসময় কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা, মৎস ও প্রাণিসম্পদের সম্পদ এবং শিল্প ও সংস্কৃতি যুব এবং ক্রীড়া খাতে সহযোগিতায় সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও এলএনজি ও এলপিজি সরবরাহ সহযোগিতা বিষয়ক সমঝোতাও হয় দুই দেশের মধ্যে।

Reneta

এর বাইরে দুই দেশের মধ্যে কুটনীতিক ও সরকারি পর্যায়ে কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণে ঐক্যমতসহ একটি কূটনৈতিক নোট বিনিময় হয়।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশব্রুনাইসমঝোতা স্মারক
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT