চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ও চীন দ্বিপাক্ষিক চুক্তির খসড়া অনুমোদন

তারিকুল ইসলাম মাসুম তারিকুল ইসলাম মাসুম
৩:১৮ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশ ও চীনের মধ্যে প্রস্তাবিত উৎপাদনশীলতা সহযোগিতা উন্নয়ন বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় এ চুক্তি সই হবে। এছাড়া শিক্ষার গুণগত মান উন্নয়নে অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন এবং নাফ নদীর সীমানা নির্ধারণে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তির অনুসমর্থন প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।

বর্তমান সরকারের ১২৩ তম মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ২০১৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের সিদ্ধান্ত বাস্তবায়নের পর্যলোচনা করা হয়।

এই তিন মাসে ৮ বৈঠকে ৫৬টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যার মধ্যে বাস্তবায়িত হয়েছে ৩৬টি এবং বাস্তবায়নাধীন আছে ২০টি। এই সময়ে জাতীয় সংসদে আইন পাশ হয়েছে ১০টি। উত্তর নাফ নদীর সীমানা নির্ধারণে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তির অনুসমর্থন প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়েছে বৈঠকে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, এক্রেডিটেশন কাউন্সিল শিক্ষা মন্ত্রণালয়ের অনেক দিনের চাওয়া একটি আইন। বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের জন্য এই আইনের খসড়া প্রণয়ন করা হয়। আইনের কাউন্সিল গঠনের ছয় ধারায় বলা হয়েছে চেয়ারম্যান, চারজন পূর্ণকালীন সদস্য ও আটজন খণ্ডকালীন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হবে। ইউজিসির এক্রেডিটেশনের কোনো দায়িত্ব নেই। তারপরও ইউজিসির আইনটা নতুন করে পুনর্বিন্যাস করে আনা হবে। ইউজিসি মূলত ফাইন্যান্সটা দেখে, বাজেটটা দেখে, জনবল দেখে।আর এরা কোয়ালিটি কন্ট্রোল অব এডুকেশনটা দেখবে।

বাংলাদেশ ও চীনের মধ্যে উৎপাদনশীলতা ও সহযোগীতা উন্নয়ন বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

শফিউল আলম আরো বলেন, বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে প্রস্তাবিত উৎপাদনশীলতা ও সহযোগিতা উন্নয়ন বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তির অনুসমর্থন দেওয়া হয়েছে। এটা দুই দেশের মধ্যে উন্নয়ন বাড়ানোর মতো ছোট্ট একটা চুক্তি। ফ্রেম অব এগ্রিমেন্ট তৈরি করা হয়েছে সেটা মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে। চীনর রাষ্ট্রপতি আসলে তার সামনেই এই চুক্তি সাক্ষরিত হবে।

Reneta

এছাড়া মন্ত্রীসভায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা বাংলাদেশ আইন ২০১৬ এর খসড়ায় অনুমোদন দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির আরও কয়েক বছর খেলা উচিত: ডি মারিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতির আইনি সুরক্ষা ও গ্রেপ্তার দাবি বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

বাংলাদেশে ফেসবুক-ইউটিউব-গুগলের বিজ্ঞাপন বিষয়ে খসড়া নীতিমালায় কড়াকড়ি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যেসকল ব্যক্তি

জুলাই ২৬, ২০২৬

মেসিদের বিপক্ষে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, আছেন বিখ্যাত অভিনেতা-সাংবাদিকও

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT