চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ও কানাডার মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ভার্চুয়াল আলোচনা

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:১১ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২১
প্রবাস সংবাদ
A A
ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের ও কানাডার ব্যবসায়ীরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ক্যালগেরিতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে কানাডা ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ কিভাবে আরও সম্প্রসারণ করা যায় সেই বিষয়ে এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

ইকবাল রহমানের সঞ্চালনায় বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির সভাপতি মোঃ রশিদ রিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান। এছাড়াও আলোচনায় অংশ নেন ক্যালগেরির বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ।

আলোচনায় বর্তমানে বাংলাদেশে যে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে তা তুলে ধরা হয় ।বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা প্রদেশ বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়। বর্তমান সরকার বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগকারীদের জন্য যে সকল প্রণোদনা ও সুযোগ-সুবিধা প্রদান করছে সে বিষয়েও আলোকপাত করা হয়।

আলোচনায় অংশ নেন মোহাম্মদ বাতেন, মোহাম্মদ কাদির,আব্দুল্লাহ রফিক, মোহাম্মদ হুসেইন, সাজ্জাদ বিপু, মোহাম্মদ শামস, জান্নাত মৌ, আনোয়ারুল করিম, নাজমুল আহসান, মোহাম্মদ রুহুল আমিন, রবিউল হোসেন ক্যালভিন, নাইম রেজা, জয়ন্ত বসু, তাসফিন হোসেন, মিয়া মোঃ মাইনুল কবির এবং শাকিল মাহমুদ।

খনিজ সম্পদ ,জ্বালানি ও গ্যাস, ভৌত অবকাঠামো, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ঔষধ ,ক্ষুদ্র ও মাঝারি ধরনের ইঞ্জিনিয়ারিং যন্ত্রাংশ , তথ্য প্রযুক্তি, সফটওয়্যার, শিক্ষা, স্বাস্থ্য ,ও কৃষি ইত্যাদি বিষয়ে আলবার্টা প্রদেশের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিষয় আলোচনায় অগ্রাধিকার পায়।

কলামিস্ট উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান বলেন, বানিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ-কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরি ও বাংলাদেশ হাইকমিশন আয়োজিত মতবিনিময় প্রবাসী বাংলাদেশী কমিউনিটি এবং মাতৃভূমির উন্নয়নের সেতুবন্ধন তৈরীর একটি শুভ সূচনা হতে পারে। হাইকমিশনার ও ব্যবসায়ী সম্প্রদায়ের এই আলোচনা উন্নয়ন দিগন্তে শুভ ফল বয়ে আনবে বলেই বিশ্বাস করি।

ট্যাগ: বাংলাদেশ ও কানাডাভার্চুয়াল আলোচনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো

পরবর্তী

বসন্ত ও ভালোবাসা দিবসে উৎসবের আমেজ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বসন্ত ও ভালোবাসা দিবসে উৎসবের আমেজ

বাংলাদেশের ক্রিকেটার রাহি উইন্ডিজের বিরুদ্ধে বল করে. Channel i News - চ্যানেল আই নিউজ

উইন্ডিজকে চেপে ধরেছেন রাহি-তাইজুলরা

সর্বশেষ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT