চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ উন্নয়নের এক বিস্ময়: শেখ হাসিনা

সাকিলা জেসমিনসাকিলা জেসমিন
৬:৪৯ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশকে উন্নয়নের এক বিস্ময় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে নিয়ে অনেক আশংকাই এখন মিথ্যা হিসেবে প্রমাণিত। অনেক উন্নয়নশীল দেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ।

তিনি বলেছেন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি’র লক্ষ্যগুলো পূরণ করতে চায় বাংলাদেশ।

জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ আয়োজিত এমডিজি টু এসডিজি এ ওয়ে ফরওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে এখন রোল মডেল বাংলাদেশ।

২০১৫ সালের মধ্যে এমডিজি’র লক্ষ্য অর্জনের সাফল্য বিস্মিত করেছে পুরো বিশ্বকে। বাংলাদেশের এই সফলতা অনেক উন্নয়ন গবেষক, চিন্তাবিদ আর স্বনামধন্য অর্থনীতিবিদের কাছে ইতিমধ্যেই স্বীকৃত। সামনে এখন ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের উচ্চাকাংখী লক্ষ্যমাত্রা।

বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রী বলেন, তার দেশের এই সফলতার মূল চাবিকাঠি সরকারের রাজনৈতিক অঙ্গীকার আর জনগনের উৎসাহ। ২০১৫ সালের মধ্যে অতিদারিদ্র কমে এসেছে অর্ধেকে, উন্নয়ন ঘটেছে মৌলিক শিক্ষা আর স্বাস্থ্য খাতে।

Reneta

বিশ্বমন্দার মধ্যেও গত ৬ বছরে জিডিপি’র প্রবৃদ্ধির হার ৬ শতাংশে ধরে রেখেছে বাংলাদেশ। আর এক দশকে তিন গুণেরও বেশী বেড়েছে রপ্তানী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৭গুণ।

সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশনের আওতায় সারাদেশে স্থাপিত ডিজিটাল সেন্টার থেকে ২০০টিরও বেশী সেবা পাচ্ছে মানুষ।

আগামীতেও এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় প্রধানমন্ত্রীর। অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশর স্থায়ী প্রতিনিধি একে আব্দুল মোমেন ছাড়াও বক্তব্য রাখেন, নেদারল্যান্ডের রাজা, বেনিনের রাষ্ট্রপতি, জাপান ও সুইডেনের প্রধানমন্ত্রী, ইউএসডিপি’র প্রশাসক, বিশ্বব্যাংকের সভাপতির বিশেষ দূত এবং ইউএন এসকাপের প্রতিনিধি।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ১৯৩ টি দেশ থেকে আসা প্রতিনিধিদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্জন ও সেই সঙ্গে গর্বের কথা বলেছে।

এখন সময় কেবল এগিয়ে যাওয়ার। আগামী ১৫ বছরে টেকসই উন্নয়নের আরো যে লক্ষ্যগুলো থাকছে সেগুলো কিভাবে আরো কার্যকরী ভাবে পূরণ করা যায় সেজন্য সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT