চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-উইন্ডিজ খেলবে উদ্বোধনী ম্যাচে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ছবি: এসিসি

ছবি: এসিসি

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ২০১৯ বিশ্বকাপের আগে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে আয়ারল্যান্ড। আসছে বছরের মে মাসে হতে যাওয়া সেই সিরিজের চূড়ান্ত দিনক্ষণও ঠিক হয়ে গেল।

ত্রিদেশীয় টুর্নামেন্টেটি মাঠে গড়াবে ৫মে। শেষ ১৭মে। এই সময়ের মধ্যে একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে তিন দলই।

ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলা এই টুর্নামেন্টের সবকটি ম্যাচ হবে ডাবলিনে। শহরটির দুই মাঠ ম্যালাহাইড ক্রিকেট গ্রাউন্ড ও ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে বসবে ত্রিপক্ষীয় লড়াই।

Banglabid

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭মে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নামবে বাংলাদেশ। ৯মে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। ১৩মে আবারও ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচ মাশরাফী-সাকিবদের। ১৫মে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। ১৭মে হবে ফাইনাল, পয়েন্ট টেবিলের শীর্ষ দুদল নিয়ে।

সিরিজের আগে ম্যালাহাইডে ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচও খেলবে আয়ারল্যান্ড। ১০ দলের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে এবার সুযোগ পায়নি দলটি।

সেখানে ত্রিদেশীয় সিরিজের আড়ালে বিশ্বকাপের প্রস্তুতি সারাই মূল লক্ষ্য থাকবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। ৩০মে ওভালে ইংল্যান্ড-সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বযজ্ঞ। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ম্যাচ খেলবে পরেরদিনই, পাকিস্তানের বিপক্ষে। আর ২ জুন সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মিয়ার বেটা’ চলে যাওয়ার চার বছর

পরবর্তী

‘রাজনীতি থেকে অভিনয়ে আসছি, মাঠের মানুষও আমাকে চেনে’

পরবর্তী

‘রাজনীতি থেকে অভিনয়ে আসছি, মাঠের মানুষও আমাকে চেনে’

ইভিএম

ইভিএম ভোটকক্ষে ভোটার ৪৫০ এর বেশি নয়: ইসি

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT