চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ইউএই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও ইউএই’র পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ্ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে আলোচনা হয়েছে।

আজ সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে নিয়ে রোববার দুবাইয়ে দুই পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে ঢাকা ও আবুধাবির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসকের আমন্ত্রণে মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন।

বৈঠককালে উভয় পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি পুনরুল্লেখ করেন এবং দু’দেশের জনগণের পারস্পারিক স্বার্থে সহযোগিতার সকল ক্ষেত্রে একসাথে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বআরোপ করেন।

এ সময় তারা গভীরতর রাজনৈতিক যোগাযোগের পারস্পারিক অঙ্গীকারের পাশাপাশি ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে সহযোগিতা, আকাশ ও সমুদ্রপথে যোগাযোগ বৃদ্ধি- বিশেষ করে দু’দেশের সমুদ্র বন্দরগুলোর মধ্যে সরাসরি জাহাজ চলাচল যোগাযোগ এবং সরাসরি মালবাহী বিমান চলাচল ও অবাধ সরবরাহ ব্যবস্থা চালু রাখতে পারস্পারিক সহযোগিতার বিষয়টি তুলে ধরেন।

উভয় মন্ত্রী সমন্বিত অংশীদারিত্বের ক্ষেত্রে সম্পর্ক জোরদারের লক্ষ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তা, সংস্কৃতি, আইসিটি, এলওটির ওপর আলোকপাত করে বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিগত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

Reneta

ড. মোমেন এ সময় বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের জোরপূর্বক বাস্ত্যুচ্যুত নাগরিকদের কারণে দেশে যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে- সে ব্যাপারে ব্রিফ করেন এবং এই সংকটের দ্রুত সমাধানের জন্য ইউএই’র অব্যহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ৫০তম বার্ষিকীতে ইউএই’র নেতৃত্ব ও জনগণকে অভিনন্দন জানান এবং বিগত পাঁচ দশকে দেশটির অসামান্য অর্জনের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ ও ইউএই’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে কিছু বিশেষ আয়োজন করার ব্যাপারে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হন। ড. মোমেন ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি ইউএই-তে এক দ্বিপক্ষীয় সফরে ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

আবুধাবি সফরকালে ড. মোমেন আইআরইএনএ’র মহাপরিচালকের সাথে দেখা করেন এবং দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত দুবাই এক্সপো-২০২০’তে সেমিনার, আবুধাবিতে এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেমিনারসহ বেশ কয়েকটি আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন।

এছাড়াও তিনি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন এবং দুবাইয়ে বাংলাদেশী শ্রমিকদের জন্য একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সংযুক্ত আরব আমিরাত
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

জুলাই ১৫, ২০২৬

‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’-২০২৬

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT