বাংলাদেশে ভ্রমণ এবং স্থায়ীভাবে বসবাসরত নাগরিকদের জন্য সতর্কতা দিয়েছে সিঙ্গাপুর। আজ সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি এ সতর্কতা জারি করা হয়।
দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে: বাংলাদেশে অবস্থানরত এবং সেখানে ভ্রমণকারীদের নিজেরা নিরাপত্তার জন্য সকল প্রকার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে বলা হচ্ছে। গুলশান হামলা এবং ঈদের দিনে শোলকিয়ায় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতি দেশটির নাগরিকদের জন্য এ সতর্কতা জারি করা হলো।
বিবৃতিতে জনাকীর্ণ এলাকা এবং বিদেশীদের সমাগম বেশি এমন সকল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য যেকোন অপ্রীতিকর ঘটনা সম্পর্কে সজাগ থাকতে বলা হয়েছে।
এছাড়া যেকোন প্রয়োজনে ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলটে যোগাযোগ করতে বলা হয়েছে।







