চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ক্যালগেরিতে কার র‌্যালি

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১০:৪৩ পূর্বাহ্ন ২৪, অক্টোবর ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে কানাডার ক্যালগেরি শহরে গাড়ি শোভাযাত্রার মাধ্যমে প্রতিবাদ কর্মসূচী করেছেন প্রবাসীরা।

কানাডায় থাকা অন্যান্য দেশের মানুষ এর সাথে সংহতি প্রকাশ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন ক্যালগেরির কাউন্সিলর রাজ ঢালিওয়াল, বিশ্ব হিন্দু ফাউন্ডেশনের পরিচালক গোপাল সাইনি, হিন্দু সোসাইটির প্রেসিডেন্ট নবদীপ মাহেন্দ্র, ইসকন ক্যালগেরির প্রেসিডেন্ট আত্মারাম দাস এবং অন্যরা।

সভায় নিয়মিত ভাঙচুর, মন্দির ধ্বংস এবং সংখ্যালঘুদের উপর হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়। এজন্য কানাডার প্রভিন্সিয়াল ও ফেডারেল সরকার সহ বিশ্বের সকল মানুষের কাছে এই সাম্প্রদায়িক অত্যাচার প্রতিরোধে যথাসাধ্যভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়াও বাংলাদেশ সরকারের কাছে তারা সবার যথাযথ নিরাপত্তা ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্য দেশের ও বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন সংগঠনের মানুষ সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যালগেরির কাউন্সিলর রাজ ঢালিওয়াল, বিশ্ব হিন্দু ফাউন্ডেশনের পরিচালক গোপাল সাইনি, হিন্দু সোসাইটির প্রেসিডেন্ট নবদীপ মাহেন্দ্রু, ইসকন ক্যালগেরির প্রেসিডেন্ট আত্মারাম দাস।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশী সাংস্কৃতিক কর্মী, প্রগতিশীল বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ কানাডা এসোশিয়েশন অফ ক্যালগেরির  সভাপতি মোহাম্মদ রশিদ রিপন  এছাড়াও মোহাম্মদ কাদের, মাহমুদ হাসান দীপু, জুবায়ের সিদ্দিকী, বায়েজিদ গালিব এবং জেবুন্নেসা চপলা সহ অন্যরা।

প্রচণ্ড প্রতিকূল আবহাওয়ার মধ্যে সবাই স্লোগান ও গানে সকল সংখ্যালঘু নির্যাতনের অবসান চান, বাংলাদেশকে অসাম্প্রদায়িক এবং সবার জন্য সমান একটি দেশে রূপান্তরের জন্য বিশ্ববাসীর সহায়তা কামনা করেন। আয়োজকরা স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে জাতিগত নিধন এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়দের বিলুপ্তি আর চলতে না দেয়ার জন্য প্রতিরোধের শপথ নিতে বাংলাদেশীদেরদের প্রতি আহ্বান জানান।

Reneta

প্রতিবাদ সমাবেশের পর গাড়ীতে কালো কাপড় বেঁধে এবং প্রতিবাদী ব্যানার ও পোস্টার নিয়ে শহর প্রদক্ষিণ করা হয় এবং শহরের প্রাণকেন্দ্র সিটি হলে গিয়ে শেষ হয়।অনুষ্ঠানে প্রায় সত্তুরোর্ধ গাড়ি অংশ নেয়।

উল্লেখ্য বাংলাদেশি হিন্দু কম্যুনিটি ইন ক্যালগেরি আয়োজিত এই শান্তিপূর্ণ সমাবেশে আয়োজকরা মনে করেন এই প্রতিবাদ প্রত্যেকটি প্রগতিশীল বাংলাদেশীদের জন্য। জাতি-ধর্ম-বর্ণ-গোত্র-মতামত নির্বিশেষে সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক এই প্রতিবাদ।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যালগেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ছবি: সংগৃহীত।

সিপিআই ২০২৫: দুর্নীতির তালিকায় বাংলাদেশ আরও পিছিয়ে, অবস্থান ১৩তম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হতাশা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় তুলল নেদারল্যান্ডস

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পুকুরে মিললো বিপুল পরিমাণ অস্ত্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬

মধ্যরাতে ভোটকেন্দ্রের বুথে আগুন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT