চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ‘সংখ্যালঘু স্বার্থরক্ষা কাউন্সিল’ গঠনের দাবি

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১০:২৫ পূর্বাহ্ন ২৯, মার্চ ২০২১
প্রবাস সংবাদ
A A

কানাডার ক্যালগেরিতে বসবাসরত বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বরীরা সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংখ্যালঘু স্বার্থরক্ষা কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন।

তারা বলেছেন, এই কাউন্সিল দেশের সংখ্যালঘুদের প্রকৃত অবস্থা তুলে ধরে তাদেরকে সুরক্ষার উপায়ে সরকারকে পরামর্শ দেবে। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের কার্যক্রম নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করে বাৎসরিক প্রতিবেদন প্রকাশ করবে।

বাংলাদেশের সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় সময় রোববার সকালে অনুষ্ঠিত এক ভার্চুয়াল প্রতিবাদ সভায় এই দাবির পাশাপাশি তারা সুনামগঞ্জের শাল্লায় সম্প্রতি ভেঙ্গে দেয়া মন্দির এবং ঘরবাড়ি পুনর্নির্মাণসহ হামলায় আহত প্রামবাসীদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

তারা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে শাল্লা, নাসিরনগর সহ প্রতিটি সংখ্যালঘু নির্মূল করার ঘটনায় অপরাধীদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনারও দাবি জানান। সভায় সাম্প্রদায়িক দাঙ্গা রোধে আইন শৃঙ্খলা বাহিনীতে বিশেষ সেল গঠনের প্রস্তাব করা হয়।

ড. শান্তনু বনিকের সঞ্চালনায অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, প্রবাস বাংলা ভয়েস এর প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল, রূপক দত্ত, কিরন বনিক শংকর,জয়দীপ স্যানাল, সুব্রত বৈরাগী, জয়ন্ত বসু, শুভ্র দাস , নবাংশু দাস, প্রাণবেন্দ্র সেনগুপ্ত, তন্ময় তালুকদার, মানবেন্দু সরকার, খোকন শিকদার, খোকন দেবনাথ, গৌতম চৌধুরী, দেবাশীষ রায় প্রমূখ।

’নতুনদেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর তার বিভিন্ন সময়ে হিন্দু ধর্মাবলম্বীসহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার বিচার না হওয়ার প্রসঙ্গ তুলে ধরে বলেন,দেশের যে কোনো নাগরিকের উপর হামলাই ফৌজদারি অপরাধ- ক্রিমিনাল অফেন্স। এই ধরনের ঘটনায় সরাসরি বিচার হওয়ার কথা। অথচ প্রতিটি হামলার ঘটনার পরই নানা কূটচাল বিতর্ক তুলে বিচারকে পাশ কাটিয়ে যাওয়া হয়।

Reneta

তিনি বলেন, সবধরনের বিভাজনের বিরুদ্ধে লড়াই করে করেই বাংলাদেশের সৃষ্টি হয়েছিল।স্বাধীনতার ৫০ বছর ও সুবর্ণজয়ন্তীর এই মুহূর্তে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিতর্ক এবং ভাবনাগুলো মানুষ হিসেবে আমাদের ছোটো করে দেয়।

প্রবাসী সাংবাদিক আহসান রাজীব বুলবুল বলেন, অপরাধীদের কোন ধর্ম নেই। যেকোনো মূল্যে এই সকল অপরাধীদের বিচার ও শাস্তির আওতায় আনতে হবে।

কিরণ বণিক শংকর বলেন, এই স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশের জন্মলগ্ন থেকেই অসাম্প্রদায়িকতার বিরোধীতা করে আসছে আর বিভিন্ন ছল-ছুতায় হিন্দুদের সম্পত্তি দখলের পায়তারা করে চলেছে। বর্তমান সরকার এবং সাধারণ জনগণ যদি তা কঠোর হস্তে দমন না করে তার পরিনাম কিন্তু ভয়াবহ রুপ নেবে আর তা কেবলমাত্র হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।বাংলাদেশকে কোনভাবেই আমরা আফগানিস্তান বানাতে চাই না।

রুপক দত্ত বলেন, সাম্প্রদায়িক অপশক্তি দেশ ও জাতির শত্রু। সাম্প্রদায়িক শক্তি যে ধর্মের ই হোক না কেন এরা কখনো উন্নয়ন আর প্রগতির সহায়ক নয়। শাল্লার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রশাসন ও রাজনৈতিক দলগুলো কোনভাবেই এমন ন্যাক্কারজনক ঘটনার দায় এড়াতে পারেন না।

জয়ন্ত বসু বলেন, সকল প্রকার বিদ্বেষ ও হানাহানির উর্দ্ধে উঠে একটি সুন্দর, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ আমরা দেখতে চাই যেখানে সকলের সমানাধিকার সুরক্ষিত থাকবে। আমি মনে করি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সকলের দায়িত্ব একটি অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা এবং দেশের উন্নয়নের জন্য একযোগে কাজ করা।

সুব্রত বৈরাগী বলেন, বাংলাদেশে সাম্প্রতিক শাল্লার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনায় জড়িতের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করছি। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

জয়দীপ স্যানাল বলেন, বাংলাদেশের জন্মের ৫০ বছর আর তার জনকের ১০০তম জন্মবার্ষিকীর এই মার্চ মাসে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবাই আসুন ধর্মীয় সাম্প্রদায়িকতা এবং মানবতার শত্রুদের বিরুদ্ধে এক হই। মুক্তিযুদ্ধের শক্তি নিয়ে সবাই মিলে বজ্র কণ্ঠে আওয়াজ তুলি, জনমত গড়ে তুলি এবং যথাযথ কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য করি যাতে এধরনের লজ্জা-গ্লানির ঘটনা জাতিকে আর কখনো না দেখতে হয়।

শুভ্র দাস শুভ বলেন, মাতৃভূমির প্রতি সকল দায়িত্ব পালন করা সত্বেও যখন প্রবাসে থেকে ভাবতে হয় আমাদের পরিবার, মা, আত্নীয় স্বজন হিন্দুধর্মালম্বী হওয়ার কারনে নিরাপত্তাহীনতায় ভুগছেন- সেটা খুবই পীড়াদায়ক। আমরা অনতিবিলম্বে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেয়া হবে এই প্রত্যাশা করছি বাংলাদেশের সরকারের কাছে।

উল্লেখ্য এই প্রতিবাদের অংশ হিসাবে সবাই সোশ্যাল মিডিয়াতে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের বাণী সম্বলিত প্রোফাইল ছবি পরিবর্তন করেন। একই সাথে তারা কানাডা সহ বিশ্বের সকল বাংলাদেশি নাগরিকদের এই ধরনের হামলার বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে একত্রিত হবার আহবান জানান।

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডার ক্যালগেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

আজকে নিজেদের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: বাংলাদশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১২, ২০২৬

হামলার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

ফেব্রুয়ারি ১২, ২০২৬

শানাকার রেকর্ডের দিনে ব্যাটে-বলে জ্বলে ওঠা এক জয় শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ১২, ২০২৬

তাহেরীর এজেন্টকে ভোট কেন্দ্রে অনুমতি না দেওয়া অভিযোগ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT