চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে মুসলিম দেশগুলোর বিনিয়োগ বাড়ানো উচিৎ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
বিনিয়োগ

বাংলাদেশের ১শ’টি অর্থনৈতিক জোনে মুসলিম দেশগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতের সময় ওআইসির মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ আল ওথাইমেলের কাছে তিনি এ আহ্বান জানান।

এসময় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রার প্রশংসা করে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ওআইসি মহাসচিব।

বাংলাদেশের মুসলিম ও মিয়ানমারের বৌদ্ধ নেতাদের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়ে ওআইসি মহাসচিব আশা প্রকাশ করেন, এর মাধ্যমে রোহিঙ্গা সমস্যা অনেকটা কমে আসবে।

Banglabid

এছাড়া তাদের মধ্যে আগামী নভেম্বরে ঢাকায় ওআইসি পর্যটনমন্ত্রীদের বৈঠক এবং আগামী বছর পরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছেন ওআইসি মহাসচিব। মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ইউসেফের প্রথম বাংলাদেশ সফর।

Reneta

বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে ওআইসি মহাসচিবের। এছাড়া একই দিন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বসবেন হবেন তিনি। রাতে তিনি পররাষ্ট্রমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেবেন।

সফরকালে ওআইসি মহাসচিব এবং তার সফরসঙ্গী প্রতিনিধিদল জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করবেন।

শুক্রবার কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবির ও এর আশেপাশে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে কথা বলবেন ওআইসি মহাসচিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওআইসিপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবার বাবা-মা হচ্ছেন অনন্ত ও বর্ষা

পরবর্তী

সংকট সমাধানে কাতারে দূত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

পরবর্তী

সংকট সমাধানে কাতারে দূত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নেইমার

বার্সার পোস্টার থেকে মোছা হল নেইমারের মুখ

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT