চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ভিসা পাচ্ছে না মার্কিন পর্যবেক্ষক দল; হতাশ যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
নির্বাচন

একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে বাংলাদেশ সরকার সময়মতো ভিসা দিতে অপারগতা প্রকাশ করায় সফর বাতিল করতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল।

এজন্য আনুষ্ঠানিক প্রেস বিবৃতিতে হতাশাও প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

২১ ডিসেম্বর প্রকাশিত ওই বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র রবার্ট পালাদিনো বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় গণতান্ত্রিক ইনস্টিটিউটের মাধ্যমে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)’-এর একটি দলের বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আসার কথা থাকলেও ভিসা জটিলতায় সেই সফর বাতিল করা হয়েছে।

‘৩০ ডিসেম্বরের নির্বাচনের বিশ্বাসযোগ্য পর্যবেক্ষণ মিশন পরিচালনার উদ্দেশ্যে নির্বাচনের আগে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আনফ্রেলের অধিকাংশ আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষককে স্বীকৃতিপত্র ও ভিসা ইস্যু করতে বাংলাদেশ সরকারের ব্যর্থতায় আমরা হতাশ,’ বলেন তিনি।

রবার্ট পালাদিনো বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা না থাকায় এখন বাংলাদেশ সরকারের দায়িত্ব আরও বেড়ে গেছে। নির্বাচন নিয়ে কাজ করা বিভিন্ন স্থানীয় এনজিও, বিশেষ করে ইউএসআইডি’র অর্থায়নে পরিচালিত বেশ কিছু সংস্থাকে এখন নির্বাচন পর্যবেক্ষণের ব্যবস্থা করে দেয়াটা বাংলাদেশ সরকারের জন্য অনেক বেশি প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়, যে কোনো গণতান্ত্রিক নির্বাচনের জন্য জনগণের শান্তিপূর্ণ মতপ্রকাশ, সবদলের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতকরণ ও সংসদ গঠন, গণমাধ্যমকে নির্বাচনী অগ্রগতি কাভার করার স্বাধীনতা দেয়া, প্রার্থীদের তথ্য পাবার অধিকার নিশ্চিত করা এবং কোনো রকম হয়রানি, হুমকি বা সহিংসতা ছাড়াই সবাই নির্বাচনে অংশ নিতে পারা বাধ্যতামূলক।নির্বাচন-মার্কিন পর্যবেক্ষক দল-ভিসা

‘আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন সরকার তার প্রতিশ্রুতি মতো সব বাংলাদেশিকে ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশ নিয়ে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ করে দিয়ে গণতন্ত্র নিশ্চিত করে।’

এর আগে ডিসেম্বরের শুরুতেই যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল, বাংলাদেশের নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাবে এবং স্থানীয় পর্যবেক্ষকদের সহায়তা করবে যেন ৩০ ডিসেম্বর একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য ও সুইজার‌ল্যান্ডের সঙ্গে মিলে ১৫শ’ স্থানীয় পর্যবেক্ষককে অর্থায়নও করছে দেশটি।

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নৌকা প্রতীকে ভোট চাওয়া সেই ওসি প্রত্যাহার

পরবর্তী

‘বাবা দেখো, আজ সারা বাংলাদেশ তোমার জন্য কাঁদছে’

পরবর্তী

‘বাবা দেখো, আজ সারা বাংলাদেশ তোমার জন্য কাঁদছে’

সিলেটে মাজার জিয়ারত করলেন শেখ হাসিনা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT