চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশে বিছিন্নভাবে আইএস থাকতে পারে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৮ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ব্যক্তিগতভাবে বা বিছিন্নভাবে জঙ্গী সংগঠন ইসলামী স্টেট-আইএস এদেশে থাকতে পারে। তবে সংঘবদ্ধভাবে এদেশে আইএস থাকতে পারে বলে মনে করে না সরকার।

বাংলাদেশ আইএস জঙ্গী রয়েছে যুক্তরাজ্যের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ রোববার মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে। তাই একাত্তরের পরাজিত শক্তির যারা তারা বিষয়টি মেনে নিতে পারছে না।

তিনি বলেন, দুই বিদেশী হত্যাকাণ্ডের বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। এর সঙ্গে জামায়াত বিএনপি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে সরকার।

মন্ত্রী আরো বলেন, ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সের নির্মাণ কাজ আবারো শুরু হয়েছে। আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের আগেই এ কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রায় ১ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে মেহেরপুর শহরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করেছে গণপূর্ত অধিদপ্তর। এদিন মন্ত্রী ভবনের ফলক উন্মোচন ও ভবন প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন।

পরে নতুন ভবনের কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Reneta

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মন্ত্রী। জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ক ম মোজাম্মেল হকআইএসবিদেশী খুনবিদেশী হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT