চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে নিউ‌জিল্যা‌ন্ডের গোয়েন্দাগিরি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:০৩ পূর্বাহ্ণ ১৭, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

যুক্তরাষ্ট্রকে বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী অভিযান কার্যক্রমে সহায়তা করার অংশ হিসেবে বাংলাদেশে গোয়েন্দা নজরদারি চালিয়েছে নিউজিল্যান্ড। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার ধ্বংসের পর থেকেই নিউজিল্যান্ড বাংলাদেশের উপর  নজরদারি চালিয়ে আসছে।

বৃহষ্পতিবার নিউজিল্যান্ড ভিত্তিক দৈনিক ‘দ্যা নিউজিল্যান্ড হেরাল্ড’এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

সেখানে বলা হয়, নিউজিল্যান্ডের ‘গভর্নমেন্ট কমিউনিকেশনস সিকিউরিটি ব্যুরো’ নামের একটি সরকারি গোয়েন্দা সংস্থা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর নিজস্ব যোগাযোগ ব্যবস্থার উপর গোয়েন্দা তৎপরতা চালিয়েছে।

Banglabid

তারা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদরদপ্তর ও ইউনিটগুলোর কথোপকথন রেকর্ডের পাশাপাশি ভিডিও ফুটেজ সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এনএসএ এবং সিআইএকে দিয়েছে।

ভিডিও ফুটেজগুলোতে দেখা যায়, র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব) মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। সেখানে র‌্যাবের নাম ছাড়া বাংলাদেশের অন্য কোনো নিরাপত্তা বাহিনীর নাম স্পষ্ট করে বলা নেই। উল্লেখ্য র‌্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর।

গোয়েন্দা সংস্থাটি তাদের সংগ্রহ করা তথ্যগুলো বাংলাদেশ সরকারকেও দিয়েছে বলে পত্রিকাটি জানিয়েছে।

Reneta

প্রতিবেদনে আরো বলা হয় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ছোটো একটি দেশ।দেশটিতে দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলোর তুলনায় সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক কম। তবে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন যে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এই দেশটিকে সন্ত্রাসীরা ট্রান্সপোর্ট রুট হিসেবে ব্যবহার করতে পারে ।

উইকিলিকসের ফাঁস করা বিভিন্ন দলিলের পাওয়া তথ্যের উপর ভিত্তি করে পত্রিকাটি ওই প্রতিবেদনটি তৈরি করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোয়েন্দা নজরদারির‌্যাবসন্ত্রাসী হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুজিবনগরেই সব সরকারের শুরু: সৈয়দ আশরাফ

পরবর্তী

মালয়েশিয়ার কারাগা‌রে এক হাজার বাংলাদেশী শিশুর লেখাপড়ার ব্যবস্থা

পরবর্তী

মালয়েশিয়ার কারাগা‌রে এক হাজার বাংলাদেশী শিশুর লেখাপড়ার ব্যবস্থা

জনগণের মুখোমুখি উত্তরের ১৬ মেয়র প্রার্থী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT