চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে না আসলে অধিনায়কত্ব হারাতে পারেন মরগান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৬
স্পোর্টস
A A

ইংল্যান্ড দলের পরিচালক সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রাউসের সতর্কবাণীর পরও বাংলাদেশ সফরের ব্যাপারে এখনো পরিস্কার করে কিছু বলেননি দলের ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান। যদিও দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বাংলাদেশ সফর থেকে নিজেকে তুলে নিতে পারেন তিনি। তবে মনের পরিবর্তন না ঘটালে অধিনায়কত্বের আর্মব্যান্ড হারাতে পারেন মরগান।

দলের পরিচালক অ্যান্ডু স্ট্রাউস অবশ্য শনিবারের মধ্যে খেলোয়াড়দের সিদ্ধান্ত নিতে বলেছেন। আর মরগানের বিষয়ে বলেছেন, সে তার মনের পরিবর্তন না ঘটালে স্থায়ীভাবে অধিনায়কত্ব হারাতে পারেন। এর আগে স্ট্রাউস খেলোয়াড়দের সতর্ক করে বলেছিলেন, কেউ নাম প্রত্যাহার করে নিলে দলে ফেরার কোনো নিশ্চয়তা নেই।

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গত ২৫ অগাস্ট বাংলাদেশ সফর নিশ্চিত করে ইসিবি। এরপর এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা অস্বস্তির কথা জানান উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার ও পেসার লিয়াম প্লাঙ্কেট এবং ওয়ানডে অধিনায়ক মরগান।

তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড।

পাকিস্তানের বিপক্ষে টি-২০ ম্যাচের পর মরগান বলেছেন, বাংলাদেশ সফরের আগে তাকে নিশ্চিত হতে হবে, মনোযোগের একটা বড় অংশ মাঠের বাইরে খরচ করতে হবে না তাকে।

এমন অভিজ্ঞতার মুখোমুখি আগেও হয়েছেন মরগান। ২০১০ সালে আইপিএল চলাকালে ব্যাঙ্গালুরুতে বোমা বিস্ফোরণ ও ২০১৪ সালে বাংলাদেশে নির্বাচন নিয়ে সহিংসতার সময়। সেই পুরোনো অভিজ্ঞতার কথা মনে করে তিনি বলেছেন, ‘এর আগেও মনোযোগে বিঘ্ন ঘটার মতো ঘটনা আমি দেখেছি। নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা নিয়ে এমনটা এক বা দুইবার ঘটেছে। যখনই এমন হয়েছে, নিজেকে বলেছি, ঝামেলার মধ্যে আর যাব না।’

স্ট্রাউস বলেন, কেউ যদি চোটে পড়ে তাহলে একটা নির্দিষ্ট সময়ের জন্য সে দলে (তার) জায়গার দখল হারায়, এটা ঠিক তেমন ব্যাপার। আর সেক্ষেত্রে কেউ যদি সত্যিই ভালো করে ফেলে তাহলে তার(ফেলে যাওয়া) জায়গার কোনো নিশ্চয়তা আপনি দিতে পারেন না। একজন না গেলে আরেকজনের জন্য দরজা খুলে যাবে। আমি আশা করবো নিয়মিত খেলোয়াড়দের সবাইকে ঢাকার বিমানে পাবো।

তবে আন্তর্জাতিক ক্রিকেট চলার সময় মাঠের বাইরের ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় নেই উল্লেখ করে মরগান বলেছেন,  ‘আন্তর্জাতিক ক্রিকেট কিংবা যে কোনো ক্রিকেটেই অন্য বিষয়ে উদ্বিগ্ন হওয়া যায় না। এটা জীবনে সেরা সময় হওয়া উচিত। এমন বিষয় এটি যেটাতে আপনি এগিয়ে যেতে চাইবেন। এখানে ভালো করতে উন্মুখ ও মনোযোগ দেওয়ার সামর্থ্য থাকতে হবে।’

আর সন্ত্রাসী হামলার পর অন্য কোনো দল বাংলাদেশ সফর করেনি সে স্মরণ করিয়ে ইংলিশ অধিনায়ক বলেন, ‘অবশ্য এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের খেলোয়াড়েরা আগে কখনই সফর বাতিল করেনি। তবে সন্ত্রাসী হামলার পর সেখানে (বাংলাদেশে) এখনো কেউ সফর করেনি। কাজেই বড় সিদ্ধান্ত হবে এটা।’

ইংল্যান্ড ওয়ানডে দলের অফিসিয়াল ভাইস ক্যাপ্টেন বাটলার। তিনি আগেই সফরের ব্যাপারে আপত্তি তুলেছেন। টেলিগ্রাফ বলছে, এর ফলে আগামীতে ইংল্যান্ড ওয়ানডে দলের পূর্ণ অধিনায়ক হওয়ার তার জন্যে কঠিন হয়ে যাবে।

টেলিগ্রাফের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে অস্ট্রেলিয়ার বাতিল করা বাংলাদেশ সফরও। প্রতিবেদনে বলা হয়, সুনির্দিষ্ট তথ্য ও খেলোয়াড়দের আপত্তির মুখেই বাংলাদেশ সফর বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ)।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলকাতার পাখি ও মোশাররফ করিমের এক ঝলক (ভিডিও)

পরবর্তী

যেভাবে তৈরি করবেন মাংসের চারটি পদ (ভিডিও)

পরবর্তী

যেভাবে তৈরি করবেন মাংসের চারটি পদ (ভিডিও)

এবার বাঙালি চরিত্রে সালমান

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT