প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন খাতে ডাচ বিনিয়োগের আহবান জানিয়েছেন। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে নেদারল্যান্ডস এর সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নেদারল্যান্ডস এর প্রধান নৌ বন্দর রটারডম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্ব-নির্ভর, শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্রতা জয় করার পাশাপাশি নারীদের ক্ষমতায়নে এগিয়ে গেছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমানের বাংলাদেশ উন্নয়নে বিশ্বে রোল মডেল হিসেবে তার অবস্থান তুলে ধরেছে। প্রযুক্তিক্ষেত্রেও বাংলাদেশের উন্নয়ন অনেক। বাংলাদেশের মানুষেরা এখন ইন্টারনেট ব্যবহার করে। এছাড়া এর সঙ্গে সম্পৃক্ত শিল্পও সৃষ্টি হয়েছে।
নেদারল্যান্ডস সফরে শিক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে ৪টি সমঝোতা সই করেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।






