চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমান বাড়ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৭
অর্থনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সেখান থেকে চলে যাচ্ছে জাপানি বিনিয়োগকারীরা। তারা এশিয়াতেই আরও সহজলভ্য কোন দেশে উৎপাদনের জায়গা খুঁজছে। এসব কারণে বিনিয়োগকারীরা বাংলাদেশের দিকে ঝুঁকছেন। কেননা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এখানেই সবচেয়ে কম দামে শ্রমিক পাচ্ছেন বিনিয়োগকারীরা।

২০০৮ সালে যে পরিমাণ বিনিয়োগকারী বাংলাদেশে ছিল এখন সেই সংখ্যা তিনগুণ হয়েছে। জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন(জেট্রো) তাদের এক জরিপে জানিয়েছে, ২০১৭ সালের মে মাসে বাংলাদেশে বিনিয়োগ করা কোম্পানির সংখ্যা ছিল ২৫৩। যদিও এই সংখ্যা চীন ও থাইল্যান্ডের পরিমাণের থেকে অনেক কম। তবে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ ক্রমাগতই বাড়ছে।

জেট্রো ওভারসিজ রিসার্চ ডিপার্টমেন্টের কর্মকর্তা মারি তানাকা বলেন, সবার কাছে একটি গরীব দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে শ্রমমূল্য জাপান ও পূর্ব এশিয়ার অন্যান্য দেশের থেকে অনেক কম। ফলে এখানে অনেক বেশি পরিমাণে শ্রমিককে কাজে লাগানো যায়।

এশিয়া প্যাসিফিকের ১৯টি দেশের মধ্যে জাপানি কোম্পানিগুলোর কাছ থেকে সবচেয়ে কম বেতন পায় বাংলাদেশের শ্রমিকরা। এমনকি শ্রীলঙ্কা, লাওস ও মিয়ানমারের থেকেও কম বলে জানিয়েছে জেট্রো সার্ভে।

তবে কিছু ফার্ম এদেশের আভ্যন্তরীন উন্নয়নশীল বাজারের উপরও নজর রাখছে বলে জানিয়েছে জেট্রোর জরিপ। বড় বড় কোম্পানি, যেমন- হোন্ডা মোটর, রোহতো ফার্মাসিউটিকাল এবং অজিনোমোটো এখানে বিনিয়োগে বাজি ধরছেন। বিগত পাঁচ বছরে বাংলাদেশের জিডিপি বেড়েছে দ্বিগুণ।

তানাকা বলেন, বড় বড় কোম্পানিগুলো আশা করছে বাংলাদেশের আভ্যন্তরীন বাজার আরও বেশি উন্নত হবে।

২০০৮ সালে প্রথম জাপানের ইউনিক্লো অপারেটর বাংলাদেশে বিনিয়োগ শুরু করে। এরপর শুরু হয় বাংলাদেশে জাপানের বিনিয়োগ। পরবর্তীতে চীনে শ্রমমূল্য বেড়ে যাওয়া এবং চীন-জাপান সম্পর্ক খারাপ হওয়ায় বাংলাদেশের দিকে আরও ঝুঁকে পড়ে তারা।

বাংলাদেশে থাকা ২৫৩ টি কোম্পানির মধ্যে ৩০টি পোশাক ও চামড়া শিল্পের, ১৫টি অবকাঠামোগত উপাদানের এবং আরো প্রায় ১৫টি আইটি সেবার কোম্পানি।

ট্যাগ: জাপানবাংলাদেশে বিনিয়োগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কনডমের বিজ্ঞাপনে বিতর্কে সানি

পরবর্তী

রোহিঙ্গা সংকট: প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে মিডিয়া সেল গঠন

পরবর্তী
রোহিঙ্গা শিশু ও নারীদের বায়োমেট্রিক নিবন্ধনের জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকট: প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে মিডিয়া সেল গঠন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শক্তিশালী ব্যাটারির ফিচার ফোন আনল ওয়ালটন

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT