চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নেই: আইইডিসিআর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনা

বাংলাদেশে কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নেই। তাই অহেতুক আতঙ্ক না ছড়ানোর আহ্বান বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের।

শনিবার প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন: দেশের বিভিন্ন জায়গায় অতি উৎসাহী লোকদের গুজবের কারণে বিব্রত হতে হচ্ছে। চীন থেকে আগতদের বাড়িতে থাকতে দিচ্ছেন না। তাতে করে সারা বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ করছে কিছু লোক।

বেনাপোলে করোনা রোগী পাওয়া গেছে বলে ফেসবুকে যে সংবাদটি ছড়িয়েছে সেটি গুজব। যাকে রোগী বলা হয়েছে তিনি সম্পূর্ণ সুস্থ। সংবাদ প্রচার বা মন্তব্য করার ক্ষেত্রে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তবে তিনি যোগ করেন, আবুধাবীতে একজন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি তার শরীরের করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত করা হয়। আর সিঙ্গাপুরে করোনা আক্রান্ত বাংলাদেশি ৫ জনের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাছাড়া আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীর সুস্থতার বিষয়ে আশা রয়েছে।

এসময় তিনি ব্যক্তিগত তথ্য প্রকাশ না করে কোন তথ্য জানতে হলে আইইডিসিআর’এ কল করার অনুরোধ জানান। বলেন, সবাইকে সচেতন হতে হবে। তবে আতঙ্ক তৈরি যেন না হয়। সহমর্মিতা, সহযোগিতামূলক মনোভাব রাখতে হবে। শ্বাসতন্ত্রের সংক্রমণ মানেই করোনা নয়।

করোনা ভাইরাসে এ পর্যন্ত চীনে প্রাণ হারিয়েছে ২,২৩৯ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে। চীনের বাইরে ২৬টি দেশে ১,১৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইইডিসিআরকরোনাকরোনা ভাইরাসসিঙ্গাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT