ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র ভ্রমণ ও রান্না বিষয়ক ‘দ্য গ্রেট ব্রিটিশ বেইক অফ’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নাদিয়া রান্না শিখতে ও শেখাতে বাংলাদেশে আসছেন।
ইংল্যান্ডের লুটনে জন্ম নেওয়া নাদিয়া দাদার বাড়ি সিলেটের বিয়ানিবাজারে বেড়াতে আসছেন। আর সেখানেই তিনি নিজের হাতে রান্না করবেন। বাংলাদেশের রান্না শিখবেন এবং নিজের রান্না শেখাবেন।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন-যাপন আর একান্তই বাংলাদেশী খাবারের রেসিপি থাকবে প্রামাণ্যচিত্রে। নাদিয়ার বিয়ের অনুষ্ঠান হয়েছিলো বাংলাদেশে। বিয়েতে কোনো বিশেষ কেক ছিলো না বলে নাদিয়ার এখনও খুব কষ্ট হয় বলে জানিয়েছেন তিনি।
নিজের বিয়েতে কেক না থাকার ঘটনা খবর না হলেও ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিনে তিনি কেক তৈরি করে আলোচনায় এসেছেন তিনি। নাদিয়ে দাদাবাড়ি বেড়াতে এসে বিয়ানিবাজারবাসীকে স্পেশাল কেক বানিয়ে খাওয়াবেন। আর তাকে সবংর্ধনা দেওয়ার জন্য এলাকার মানুষ অপেক্ষা করছেন।
নাদিয়ার ‘দ্যা ক্রনিকল্স অফ নাদিয়া’ শিরোনামের দুই পর্বের প্রামাণ্যচিত্রটির বিষয়ে বিবিসির ডকুমেন্টারি বিভাগের প্রধান পেট্রিক হল্যান্ড বলেছিলেন, প্রতিযোগিতায় নাদিয়ার গল্প পুরো জাতির হৃদয় ছুঁয়ে গেছে।







