চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আসবে না বলেই চুক্তিতে ‘টালবাহানা’ অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
ভারত সফরের জন্য দলের বাইরে থাকবেন স্মিথ ও ওয়ার্নার, তবে নতুন দল নিয়ে চ্যালেঞ্জিং কিছু করার কথাই জানিয়েছেন ফিঞ্চ

ভারত সফরের জন্য দলের বাইরে থাকবেন স্মিথ ও ওয়ার্নার, তবে নতুন দল নিয়ে চ্যালেঞ্জিং কিছু করার কথাই জানিয়েছেন ফিঞ্চ

বেতন-ভাতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যে চলা যুদ্ধে ‘ইয়েস, নো, ওয়েট’ নামের কাহিনী অনেক হয়েছে। সমস্যা সমাধানের ব্যাপক প্রত্যাশার পরও বুধবার পর্যন্ত দুপক্ষের আলোচনার ফল শূন্য। সীমাহীন সময় ধরে চলা আলোচনার কারণেই সিএ এবং এসিএ’র স্বদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠছে। প্রশ্নটা খোদ অজি গণমাধ্যমের। তারা বলছে, বাংলাদেশ সফর এড়ানোর জন্যই দুপক্ষ চুক্তির বিষয়টি ঝুলিয়ে রাখছে নানা অজুহাতে।

অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর তাই আবারও প্রশ্নের মুখে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটেই খবর ছেপেছে, বাংলাদেশ সফরে না আসার জন্য ভেতরে ভেতরে ‘একজোট’ অস্ট্রেলিয়ানরা। আর সফরে আসবে না বলেই চুক্তিতে কৌশলে টালবাহানা করছে সিএ এবং এসিএ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র বুধবার বলেছেন, ‘এসিএএ’র সাথে আলোচনার অগ্রগতি হচ্ছে। কিন্তু আমরা আলোচনার বিশদ সম্পর্কে মন্তব্য করব না।’

অথচ রোববার গভীর রাত পর্যন্ত ম্যারাথন মিটিংয়ের পর সমস্যা সমাধানের প্রবল প্রত্যাশা জেগেছিল। বুধবার এ নিয়ে একটি ঘোষণা আসারও কথা ছিল। কিন্তু  মূল বিষয়গুলির অধিকাংশই মিটমাট হওয়ার পরও বুধবার পর্যন্ত কোনও ঘোষণা দেয়নি সিএ ও এসিএ।

এদিন কোনও ঘোষণা না আসায় অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো বলছে, পুরো বিষয়টিই কৌশলে এগোচ্ছে। আদতে ভেতরে ভেতরে আলোচনা অনেকদূর এগিয়েছে। কিন্তু আনুষ্ঠানিকতার পথে হাঁটছে না সিএ এবং এসিএ। তারা অ্যাশেজ পর্যন্ত এভাবেই আলোচনা চালিয়ে যেতে পারে বলেও সূত্রের বরাতে খবর দিচ্ছে অজি গণমাধ্যমগুলো। যার অর্থ করে তারা বলছে, আসলে বাংলাদেশ সফরের ডেডলইন পেরিয়ে যাওয়ার পরই সমঝোতায় পৌঁছাবে তারা। এখন আলোচনার নামে যা চলছে, সেটা এককথায় আইওয়াশ!

অস্ট্রেলীয় গণমাধ্যমগুলোই সোমবার জানিয়েছিল, বোর্ড ও ক্রিকেটাররা অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। ক্রিকেটারদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে বোর্ডও। কিন্তু আলোচনার উন্নতির মধ্যে আবার হুমকি ধামকিও অব্যাহত রয়েছে। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ দাবি না মানলে বাংলাদেশ, ভারত ও অ্যাশেজ সিরিজ বয়কটের হুমকি দিয়েছেন চব্বিশ ঘণ্টা আগেই। মঙ্গলবার স্মিথ পরিষ্কারভাবে বলেছেন, চুক্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশসহ আসন্ন কোনও সফরই হবে না।

Reneta

আগের দিন অধিনায়ক স্মিথ হুমকি দিলেও বুধবার অবশ্য আশার কথা শুনিয়েছেন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষর হতে পারে, ‘আশা করছি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি হবে। আমরা এ অবস্থা থেকে বের হয়ে ক্রিকেট খেলতে চাই। কারণ এটাই আমাদের কাজ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT