চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আইএস নাশকতার দাবিতে সাইট ইন্টেলিজেন্সের জরুরি বিজ্ঞপ্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ পূর্বাহ্ণ ২৮, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশে দুই বিদেশী নাগরিক হত্যা এবং তাজিয়া মিছিলের প্রস্তুতিতে হামলার ঘটনায় আইএস জড়িত বলে আবারও দাবি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক উগ্রপন্থি বার্তা-প্রচারণা পর্যবেক্ষক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। মঙ্গলবার গ্রুপটির ওয়েবসাইটে একটি জরুরি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের নাশকতায় আইএস জঙ্গিগোষ্ঠী জড়িত বলে দাবি করেছে।

বুধবার সাইটের টুইটার পেজেও বিজ্ঞপ্তিটি টুইট করা হয়।

‘বাংলাদেশ সরকার আইএস’র হামলার দাবির সত্যতাকে মেনে নিতে অনিচ্ছুক’ শিরোনামের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালির নাগরিক টাভেলা সিজার, পরে ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও এবং সর্বশেষ শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় ইসলামিক স্টেট বা আইএস দায় দায়িত্ব স্বীকার করে নিয়েছিলো। কিন্তু বাংলাদেশ সরকার এসব হামলার ঘটনায় আইএস সম্পৃক্ততার বিষয়টি তীব্রভাবে নাকচ করে দেয়।

এসব হামলায় আইএস’র সম্পৃক্ততার দাবি নাকচের মাধ্যমে তাদের আড়ালে রাখার বিভ্রান্তিকর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে সাইটটি। একই সঙ্গে সরকার সাইট ইন্টিলিজেন্স এবং এর পরিচালক রিটা ক্যাটজ-এর বিরুদ্ধে নেতিবাচক প্রচারের মাধ্যমে মানহানির চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করা হয় সেখানে।

ওয়েবসাইটটি বলছে, তাদের দাবি খাঁটি ও নির্ভুল এবং যাচাই-বাছাই সংক্রান্ত নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমেই এর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে তারা নিশ্চিত হয়েছে।

এই ওয়েবসাইটেই বিদেশী নাগরিক হত্যার ঘটনায় আইএস’র হামলার বিষয়ে প্রথম তথ্য প্রচার করা হয়েছিলো। শুরু থেকেই এরা টাভেলা হত্যার ঘটনায় আইএস জড়িত থাকার দাবি করে এলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওই ঘটনায় বিরোধী দল বিএনপির একজন স্থানীয় নেতা অভিযুক্ত বলে জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসবিদেশী হত্যাহোসেনী দালান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT