চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ৫০ বছরের সেরা সাফল্য উদযাপন করবে ‘নগদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ২২, মার্চ ২০২১
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

চলছে স্বাধীনতার মাস, আর অল্পকিছু দিনের মধ্যে বাংলাদেশ ৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের ঝুলিতে জমেছে অসংখ্য সফলতার গল্প। যে গল্পগুলো অনেক দেশ ও সমাজের জন্য অনুকরণীয় হয়েছে। এমনই কিছু সেরা সাফল্য দেশের মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

এগিয়ে চলার এসব সাফল্যগাঁথাই জায়গা পাবে ‘বিজয় থেকে অর্জনে (১৯৭১-২০২১)’ শিরোনামের আয়োজনটিতে। অর্জনের এই গল্পগুলো স্বাধীনতার মাস থেকে শুরু করে বিজয় দিবস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রচার করা হবে।

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত এ দেশের স্বাধীনতার ইতিহাস। বাংলাদেশের এই অর্জন সম্ভব হয়েছে এ দেশের মানুষের ঐকান্তিক প্রচেষ্টা ও দেশের প্রতি একনিষ্ঠ ভালোবাসার ফলেই। যার ফলে শত বাধা-বিপত্তি অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।

গত অর্ধশতাব্দিতে বাংলাদেশ গর্ব করার মতো যে অসংখ্য সফলতা অর্জন করেছে, সেখান থেকে বাছাই করে সেরা ৫০টি সফলতার গল্প নতুন করে সবার সামনে তুলে ধরতে মিডিয়া পার্টনার হিসেবে ‘নগদ’-এর পাশে থাকছে দেশের অন্যতম প্রধান সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিন এবং টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর।

সফলতার এই উপাখ্যানে সমুদ্র জয় থেকে শুরু করে মহাকাশ জয় জায়গা করে নেবে। পাশাপাশি সফলতার পালকে বাস্তবতা হয়ে হাজির হওয়া পদ্মাসেতু, কর্ণফুলী নদীতে টানেল নির্মাণ এবং মেট্রোরেলের খবরও থাকবে উল্লেখযোগ্য স্থান জুড়ে। তালিকায় এমন কিছু অর্জন থাকবে, যা বিশ্বের বুকে বাংলাদেশেকে আলাদা জায়গা করে দিয়েছে, আর নাগরিক হিসেবে আমাদের দিয়েছে আত্মমর্যাদা।

ব্যতিক্রমী এই আয়োজন বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ আমাদের এগিয়ে চলার প্রেরণা। আমরা দেশের এগিয়ে চলার সাথী হিসেবে কাজ করতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। এরই অংশ হিসেবে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে দেশের অনন্য অর্জনগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা। সলফলতার এই গল্পগুলো বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের এক দিকে যেমন গর্বিত করবে, তেমনি উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ গড়তে সকলকে উদ্বুদ্ধ করবে।’

Reneta

আয়োজনটিতে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত থাকছেন ‘নগদ’-এর সঙ্গে। সামগ্রিক এই আয়োজন সম্পর্কে তিনি বলেন, “১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের মাধ্যমে বঞ্চনা ও ত্যাগের ইতিহাস পেরিয়ে গত ৫০ বছরে বাংলাদেশের অর্জনের ঝুলিটা অনেক সমৃদ্ধ হয়েছে। অর্জনের এই ঝুলি থেকে তুলে আনা কিছু গল্পই বলা হবে ‘বিজয় থেকে অর্জনে’ সিরিজটির মাধ্যমে।

বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে এই আয়োজন গর্বিত করবে। সেরা অর্জনের তালিকায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ব্যতিক্রমধর্মী সাফল্যগাঁথার গল্পও মানুষের কাছে তুলে ধরা হবে। একইসঙ্গে বাংলাদেশ ডাক বিভাগের গত এক শতাব্দীর মধ্যে অন্যতম সফল উদ্যোগ ‘নগদ’-এর কথাও থাকবে। মাত্র দুই বছরে সাড়ে তিন কোটির বেশি গ্রাহকভিত্তি তৈরি ও দৈনিক প্রায় ৪০০ কোটি টাকা লেনদেন করে বিশ্বের অন্যতম দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশেরেই উদ্ভাবন ‘নগদ’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নগদস্বাধীনতার সুবর্ণ জয়ন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT