চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ৪৩ রানের লিড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে, দর্শকরা আনন্দে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এদিকেও সাকিব। ওদিকেও সাকিব। যখনই প্রয়োজন ত্রাতা হয়ে হাজির হচ্ছেন মিরপুর টেস্টে। দ্বিতীয় দিন অষ্টম উইকেট জুটিতে অ্যাশটন অ্যাগার-প্যাট কামিন্স ৪৯ রান যোগ করে যখন বাংলাদেশের অপেক্ষা বাড়াচ্ছিলেন, তখন ওই সাকিব কামন্সিকে বোল্ড করে লিডের সম্ভাবনা জোরালো করেন।

অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ২১৭ রানে থেমেছে। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২৬০। সাকিব পাঁচ উইকেট পেয়েছেন। এই নিয়ে সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে পাঁচ উইকেট নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এই রেকর্ডে তিনি ইতিহাসের চতুর্থ খেলোয়াড়।

বাংলাদেশ এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টেস্ট খেলেছে। তার তিনটিতে ইনিংস ব্যবধানে হার। এক ম্যাচে লিড নিতে পেরেছিল টাইগাররা।

Banglabid

এদিন ১২৪ রানের ভেতর সাত উইকেট ফেলে দেয়ার পর অ্যাগার আর কামিন্সকে ফেরাতে আপ্রাণ চেষ্টা করে বাংলাদেশ। এর ভেতর শফিউল সহজ একটি ক্যাচ ছাড়েন। চা বিরতি পর্যন্ত ওই দুজন ১৯৩ পর্যন্ত দলকে টেনে নিয়ে যান। সেখান থেকে ফিরতেই সাকিবের ডেরায় নিজেকে সপে দেন কামিন্স।

দ্বিতীয় দিনের সকালে মিরপুরে ফিরে আসে প্রথম দিনের বিকেল। যাকে বলে যেখানে শেষ, সেখান থেকে শুরু। এদিন প্রথম সেশনেও তিনটি উইকেট তুলে নেন মিরাজ, সাকিবরা।

আগেরদিন একটি করে উইকেট পেয়েছিলেন সাকিব, মিরাজ। একটি ছিল রানআউট।

Reneta

সোমবার স্মিথকে (8) দিয়ে শুরু করেন মিরাজ। প্রথমদিন বিকেলে ঝড়ের মুখে ব্যাট করতে নেমে পরিস্থিতি সামলে নিয়েছিলেন অজি অধিনায়ক। দ্বিতীয় দিন সকালেও পরিস্থিতি নিজের করতে যেয়ে নিজেই গরম হতে চেষ্টা করেন। জিততে চান মানসিক যুদ্ধে। দ্বিতীয় ওভারে মিরাজকে ডাউন দ্য উইকেটে এসে হাঁকাতে যান। বল গ্রিপটার্ন করে উইকেট খেয়ে নেয়!

এরপর তাইজুল ফেরান হ্যান্ডসকম্বকে (৩৩)। ডিফেন্স করতে যেয়ে পেছনের পায়ে লাগিয়ে আবেদন দেখেই হাঁটা দেন। বল স্কিড করে হাঁটুর নিচে লাগে। তাতেই হ্যান্ডসকম্ব বুঝে নেন রিভিউ নেয়ার দরকার নেই।

এরপর লাঞ্চের ঠিক আগে সাকিব ফেরান রেনশকে (৪৫)। অফস্টাম্পের উপরের বল খেলতে যেয়ে কানায় লাগান। বল যায় শর্টস্লিপে দাঁড়ানো সৌম্যর কাছে। সৌম্যর হাত ছুঁয়ে বল সোজা তার মাথার উপর উঠে যায়। সৌম্য হাঁটুগেড়ে বসা অবস্থায় দ্বিতীয় দফায় তালুবন্দি করেন।

শেষদিকে সাকিবের দাপটের মুখে লিড হজম করেই থামতে হয় অতিথিদের।

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাল্টা সংগঠন করতে যাচ্ছেন শাকিব খান

পরবর্তী

সাকিবের চক্রপূরণের অনন্য রেকর্ড

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান চক্রপূরণের উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের চক্রপূরণের অনন্য রেকর্ড

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিমাংসা না হলে রোহিঙ্গাদের স্রোত থেকে আমাদের মুক্তি নেই

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT