চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ২৩ ছবি কলকাতায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের আয়োজন ও বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় কলকাতায় শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। আর এবারের এই উৎসবে দেখানো হচ্ছে বাংলাদেশের মোট ২৩টি প্রশংসিত ও মান সম্পন্ন ছবি।

কলকাতায় দ্বিতীয়বারের মত ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ এর উদ্বোধন হয়েছে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি)। কলকাতার নন্দন চলচ্চিত্র কেন্দ্রের দুই নম্বর প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি কলকাতার নন্দন কেন্দ্র ও নজরুল তীর্থে বাংলাদেশের ২৩টি সিনেমা প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।

উৎসবে যে ছবিগুলো প্রদর্শনী হবে: শুরুর দিনেই দেখানো হয় প্রামাণ্য চলচ্চিত্র ‘আমাদের বঙ্গবন্ধু’। উৎসবের অন্যান্য সিনেমাগুলো হলো পুত্র, পোস্টমাস্টার ৭১, স্বপ্নজাল, দহন, রাজনীতি, হেডমাস্টার, জীবন ঢুলি, নেকাব্বরের মহাপ্রয়াণ, ঘেটুপুত্র কমলা, নুর মিয়া ও তার বিউটি ড্রাইভার, গহীন বালুচর, আলফা, জান্নাত, জন্মভূমি, রাজপুত্র, পাঠশালা, সনাতন গল্প, মহুয়া সুন্দরী, জাগে প্রাণ পতাকায় জাতীয় সংগীতে, খাঁচা, গেরিলা ও চিত্রা নদীর পাড়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব, আইসিসিআর দিল্লির মহাপরিচালক রিভা গাঙ্গুলি দাস। বিশেষ অতিথি ছিলেন কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান। এছাড়াও উৎসবে বাংলাদেশের জয়া আহসান, রিয়াজ, ফেরদৌস অংশ নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলফাগহীন বালুচরঘেটুপুত্র কমলাজান্নাতদহননেকাব্বরের মহাপ্রয়াণপাঠশালাপুত্রপোস্টমাস্টার ৭১মহুয়া সুন্দরীরাজনীতিরাজপুত্রলিড বিনোদনসনাতন গল্পস্বপ্নজাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT