চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের স্বস্তির সেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

স্কোরবোর্ডে শ্রীলঙ্কার নামের পাশে ৭০ রান, উইকেট ৪টি। বাংলাদেশের শততম টেস্টের প্রথম সেশনে এরচেয়ে স্বস্তি কি হতে পারে।

শুরুটা ছিল মোস্তাফিজের হাত ধরে, মাঝে মিরাজের জোড়া আঘাতে লণ্ডভণ্ড হয় লঙ্কান টপঅর্ডার। আর শুভাশিষ শিকার করেছেন চতুর্থটি।

কলম্বোর পি সারা স্টেডিয়ামে দিমুথ কারুনারত্নের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ওভারের প্রথম বলটি করলেন মোস্তাফিজুর রহমান। শততম মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করে রাখার বাড়তি উপলক্ষ যোগ হলো তার ক্যারিয়ারে। পরে প্রথম সাফল্যটি এসেছে তার বলেই। সঙ্গে মেহেদী হাসান মিরাজের জোড়া আঘাত, তাতে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের।

বুধবার টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দুই ওপেনার দিমুথ কারুনারত্নে ও উপুল থারাঙ্গা শুরুতে দেখেশুনেই খেলতে থাকেন। টাইগার বোলাররাও রানের গতিতে লাগাম দিয়ে রাখেন। মোস্তাফিজের দুর্দান্ত ডেলিভারিগুলো সামলাতে বেশ কয়েকবার পরাস্ত হন লঙ্কান ওপেনাররা।

লঙ্কানদের তখন ৮ ওভারে মাত্র ১১ রান। দুই ওপেনার ক্রিজে জমে থাকার মিশন নিয়েছেন। তাদের পণে রণভঙ্গ দিলেন কাটার মাস্টার। নবম ওভারে এসে মিরাজের ক্যাচ বানিয়ে কারুনারত্নেকে (৭) সাজঘরে পাঠান ফিজ। কাটার মাস্টারের স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে গালিতে তালুবন্দী হন স্বাগতিক উদ্বোধনী।

পরে ১১তম ওভারে থারাঙ্গাকে প্রায় ফাঁদেই ফেলেছিলেন। মিডল ও লেগস্টাম্পের মাঝে ফেলা কাটার থারাঙ্গার প্যাডে লাগলে জোরালো আবেদন করেন ফিল্ডাররা। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান লঙ্কান ব্যাটসম্যান।

পরের ওভারেই দৃশ্যপটে মিরাজ। এই অফস্পিনার কুশল মেন্ডিসকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন। এক ম্যাচ পরেই গ্লাভস হাতে ফেরা মুশফিকের কল্যাণে সাজঘরে মেন্ডিস (৫)।

তৃতীয় সাফল্যটিও এসেছে মিরাজের হাত ধরেই। এই তরুণ স্পিনারের ঘূর্ণিতে পরাস্ত হয়ে সৌম্যর তালুবন্দী হয়েছেন থারাঙ্গা (১১)।

ম্যাচে ৩৫ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্কা। মিডল অর্ডারে দুই ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল ও অ্যাসেলা গুনারত্নে ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করেন, ৩৫ রান যোগ করেন দুজনে। এরপরই পেসার শুভাশিষের আঘাত। লাঞ্চের আগে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন গুনারত্নেকে (১৩)।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়াগামী প্লেনে হেডফোনে আগুন লেগে নারী আহত

পরবর্তী

পশ্চিমবঙ্গে অপুর ‘রাজা বাবু’

পরবর্তী
অপু বিশ্বাস

পশ্চিমবঙ্গে অপুর ‘রাজা বাবু’

'বেগম জান' ছবির ট্রেলার হাজির

সর্বশেষ

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

ভবনের ছাদে ছাদে গড়ে উঠছে ছাদকৃষি

আগস্ট ২৬, ২০২৬

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT