চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সক্ষমতা সব দিক থেকে বেড়েছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের সক্ষমতা সব দিক থেকে বেড়েছে উল্লেখ করে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা সময় ছিল যখন আমরা বাজেট প্রণয়নে বিদেশি দাতা গোষ্ঠীর ওপর নির্ভরশীল হলেও এখন আর সেই অবস্থা নেই। বাংলাদেশ এখন নিজেই বাজেট প্রণয়ন করতে সক্ষম।

বৃহস্পতিবার সকালে ‘ভূমি পুনরুদ্ধার ও সংরক্ষণ উন্নয়নে প্রস্তাবিত পাইলট প্রকল্পের রূপরেখা উপস্থাপন’ অনুষ্ঠানে  নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

দেশের অচল নৌরুটগুলো চালুর ওপর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন: নৌরুটগুলো যত দ্রুত চালু ও কার্যকর করতে পারবো, তত সস্তায় পণ্য সরবরাহ করা যাবে।

নদীপথগুলো যথধাযথ সংরক্ষণে নদীর প্রবাহ নিশ্চিতে ক্যাপিটাল ড্রেজিং ও মেনটেইন্যান্স ড্রেজিং দুটিই করতে সংশ্লিষ্টদের আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

নদী ড্রেজিংয়ের সময় দুই পাশে পর্যাপ্ত জায়গা রাখার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, এতে নদী অতিরিক্ত পানি ধারণ করতে পারবে এবং যখন পানি থাকবে না তখন সেখানে কৃষকরা চাষবাষ করতে পারবে।

কোনো কোনো এলাকায় নদীর ভয়াবহ ভাঙনের কথা উল্লেখ করে তিনি পদ্মা নদীকে ‘কীর্তিনাশা’ বলার পেছনের গল্প শোনান।

বলেন, ‘রাজবাড়ীর এক রাজা পদ্মা নদীর তীরে তার প্রাসাদ নির্মাণ করতে চেয়েছিলেন। পরপর সাতবার প্রাসাদ নির্মাণ করলেও তা নদীগর্ভে চলে যায়। পরে তিনি এই নদীকে ‘কীর্তিনাশা’ মন্তব্য করে অন্য কোথাও চলে যান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে নদী ড্রেজিংয়ে নিজের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ড্রেজিংয়ের ব্যাপারে লক্ষ্য করেছি, একটা জায়গা ড্রেজিং করে অন্য জায়গায় মাটি ফেলে রাখা হয়। এতে ড্রেজিংয়ে সুফল আসে না।

এজন্য নদী খননের পর মাটি যেন আবার নদীতে না পড়ে সে ব্যবস্থার দিকে জোর দেয়ার তাগিদ দেন তিনি।

ট্যাগ: প্রধানমন্ত্রীবাংলাদেশশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অপারেশন কিলো ফ্লাইট’ কী?

পরবর্তী

রাজ্জাক-তুষারকে সম্মাননা জানালেন মাশরাফী-সাকিবরা

পরবর্তী

রাজ্জাক-তুষারকে সম্মাননা জানালেন মাশরাফী-সাকিবরা

ওয়ালশ ও মাশরাফীর সঙ্গে রাজু

রাজুর সুযোগের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT