চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের শেষ ম্যাচে বৃষ্টির শঙ্কা কতটুকু?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ২৪, মে ২০১৭
স্পোর্টস
A A

ম্যাচ কিংবা অনুশীলন, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের সময়টাতে বৃষ্টি আর বৈরি আবহাওয়া বাংলাদেশ দলকে বেশ তাড়িয়ে ফিরেছে। স্বাতিকদের বিপক্ষে প্রথম ম্যাচটি তো ভারী বৃষ্টিতে ভেস্তেই গেছে। র‍্যাঙ্কিংয়ের ছয়ে উঠতে, সঙ্গে সরাসরি বিশ্বকাপ নিশ্চিতে যখন প্রতিটি ম্যাচই টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ, তখন ডাবলিনের স্থানীয় আবহাওয়া দপ্তর বলছে বুধবার বৃষ্টি শঙ্কা নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের বাইরে প্রথম জয়ের খোঁজে থাকা লাল-সবুজরা এদিন মাঠের পরীক্ষায় নামতে পারছে বৃষ্টি শঙ্কা আড়ালে রেখেই।

বুধবার ডাবলিনের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবার সম্ভাবনা খুব একটা নেই। বাতাসের আর্দ্রতা শতকরা ৭৪ থাকতে পারে বলে স্থানীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে। ঝলমলে একদিনে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ক্লনটার্ফ ক্রিকেট মাঠে চিরাচরিত সেই সবুজ উইকেটই পাবেন বোলাররা।

সিরিজে এই মাঠেই কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে আগে ব্যাট করে ২৫৭ রান করে হেরেছিল টাইগাররা। অথচ ক্লনটার্ফে ইনিংস গড়ের হিসেবে ২২৭ রানের বেশি ওঠে না। সবুজ উইকেটে বল করার সম্ভাবনাই বেশি টস জয়ী অধিনায়কের।

Banglabid

নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি হিসেবেও গুরুত্ব পাচ্ছে মাশরাফির কাছে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পাশাপাশি নিউজিল্যান্ডও যে প্রতিপক্ষ বাংলাদেশের। সিরিজ নির্ধারণ হয়ে গেছে। সেটা ব্ল্যাক ক্যাপসরাই পাচ্ছে। তারপরও মাশরাফিদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই ম্যাচে নিউজিল্যান্ডের শক্তিও বেড়েছে। আইপিএল ফেরত কিউই ক্রিকেটাররা যোগ দিয়েছেন দলে।

আবহাওয়া বাগড়া না দিলে বিদেশের মাটিতে প্রথমবারের মত কিউই বধের মঞ্চটা ভালোমতই রাঙিয়ে নেয়ার সুযোগ থাকছে মাশরাফি বাহিনীর। এখন মাঠের পারফরম্যান্সে সেটা করে দেখানোর পালা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপিকে আবারো সন্ত্রাসী সংগঠন বললো কানাডার ফেডারেল কোর্ট

পরবর্তী

শুধু কোচ আসে কোচ যায়, ফুটবলের কী হয়?

পরবর্তী

শুধু কোচ আসে কোচ যায়, ফুটবলের কী হয়?

শরণার্থীদের দুর্দশা ভার্চুয়াল রিয়েলিটিতে

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT