চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের রেলখাতে আগ্রহী ৯ ব্রিটিশ কোম্পানি: রুশনারা আলী

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৭:০৫ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশের রেলখাতে ব্রিটিশ কোম্পানি নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ রেলওয়ের অবকাঠামো উন্নয়নে যুক্তরাজ্যের রেলওয়ে কোম্পানিগুলো সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। তিনি জানান বাংলাদেশে যুক্তরাজ্যের রপ্তানি অর্থায়ন এখন ১৫০ মিলিয়ন পাউন্ড থেকে বেড়ে ৬২৫ মিলিয়নে পৌঁছেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এসব কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবে বাংলাদেশ সফরে আসা রুশনারা।

৫ দিনের বাংলাদেশ সফরের অংশ হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করতে রুশনারা আলীর নেতৃত্বে যুক্তরাজ্যের একটি প্রতিনিধিদল আজ রোববার বেলা ১২ টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসে।

বাংলাদেশ কেন্দ্রীক আন্তর্জাতিক আলোচনায় এখন প্রাধান্য পাচ্ছে মিয়ানমারের শরণার্থী রোহিঙ্গাদের মানবিক সংকট। বরাবর এই বিষয়ে সরব এই ব্রিটিশ সংসদ সদস্য এই বিষয়ে কিছু বলবেন এমনটা আশা করা হলেও এ বিষয়ে আজ কিছু বলেননি তিনি।


বেলা দেড়টায় বৈঠক শেষে রুশনারা সাংবাদিকদের বলেন,‘বাংলাদেশের অবকাঠামোগত প্রয়োজনীয়তা বুঝতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবে এটি তার দ্বিতীয় সফর। রেলওয়ে, ব্রিজ এবং বিমানবন্দরের মতো অবকাঠামোকে প্রাধান্য দিচ্ছে এই প্রতিনিধিদল।’

এসব ক্ষেত্রে ব্রিটেনের প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ আছে জানিয়ে তিনি বলেন,‘উপনিবেশকালীন সময় থেকেই ব্রিটেন এরকম অবকাঠামোখাতে কাজ করে আসছে বলে সবাই জানে। বিশেষ করে রেলওয়েখাতে ব্রিটিশ কোম্পানিগুলো স্বনামধন্য। তাই বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে রেলওয়েখাতে আমাদের কাজের ক্ষেত্র যাচাই করতে এই সফর।’

Reneta


মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত হতে হলে অবকাঠামোখাতে উন্নয়ন করতে হবে জানিয়ে তিনি বলেন,‘শুধু ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবেই নয় একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ হিসেবে আমি চাই বাংলাদেশ তার এই লক্ষ্যে পৌঁছে যাক।’

সংক্ষেপে বৈঠক সম্পর্কে রুশনারা এসব কথা জানানোর পর উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে প্রতিনিধিদলের সঙ্গে আসা যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এলিসন ব্লেক বলেন,“নো কোয়েশচেন।”

পরে যুক্তরাজ্য দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এলিস ব্লেককে উদ্ধৃত করা বলা হয়,‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা বৃদ্ধি করতে চায় যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবে রুশনারার এই দ্বিতীয় সফর এরই নিদর্শন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রুশনারা আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT