চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশীদের ভাবনার কিছু নেই: অর্থমন্ত্রী

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৩:০৫ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০১৫
অর্থনীতি
A A

রাজনৈতিক অস্থিরতা দেশের অর্থনীতির জন্য এখন আর চ্যালেঞ্জ নয় মন্তব্য করে বিদেশী বিনিয়োগকারীদের নির্ভয়ে বিনিয়োগ করতে বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর সামাজিক এবং অর্থনৈতিক খাতে বাংলাদেশ যে উন্নতি করেছে আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সে ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

প্রস্তাবিত সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে এই পরামর্শসভা। রাজনৈতিক অস্থিরতা থাকার পরও বিগত পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন খাতে বাংলাদেশের অর্জনকে ইতিবাচক হিসেবে দেখছে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো। বাংলাদেশকে মধ্য আয়ের দেশে নিয়ে যেতে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঠিক বাস্তবায়ন অনেক বেশি জরুরি বলে মনে করছে তারা।

ডিএফআইডির বাংলাদেশ প্রতিনিধি সারা কুক বলেন, বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকভাবে ভালোই উন্নতি করেছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এসব উন্নতি কিভাবে ধরে রাখা যায় সেদিকেই বাংলাদেশের বেশি করে নজর দেয়া উচিত।

উন্নয়ন সংস্থাগুলোকে বাংলাদেশের রাজনৈতক অস্থিতিশীলতাকে বড় করে না দেখার পরামর্শ দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা এখন আর বাংলাদেশের অর্থনীতিতে তেমন প্রভাব ফেলতে পারেনা। বিগত পাঁচ বছরে আমরা এটি প্রমাণও করেছি। আমি মনে করি রাজনৈতিক অস্থিরতা নিয়ে বিদেশী বিনিয়োগকারীদের ভাবার কিছু নেই।

দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন খাতে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তার অনেকটাই পূরণ করা সম্ভব বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্রনাথের প্রয়াণ দিনে ‘শাস্তি’সহ যা থাকছে চ্যানেল আইতে

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT