চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের রাজনীতিতে আসার সিদ্ধান্ত জানাবেন ৫ বছর পর

সঞ্জয় চাকী সঞ্জয় চাকী
৭:৩২ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

নারী নেতৃত্বে ব্রিটেন থেকে বাংলাদেশ অনেক এগিয়ে এমন মন্তব্য করে সবক্ষেত্রে সাফল্যের জন্য বাংলাদেশের নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তবে বাংলাদেশের রাজনীতিতে তিনি সম্পৃক্ত হবেন কিনা তা জানাতে চান পাঁচবছর পর। তবে তিনি মনে করেন, বিদেশে থেকেও দেশের মানুষের সেবা করা যায়।

একসময় যে স্কলাসটিকা স্কুলের ছাত্রী ছিলেন সেই স্কুলেই অতিথি বক্তা হিসেবে উপস্থিত থেকে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক এমন কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি হিসেবে ছোটবেলা থেকেই রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করতে চেয়েছিলেন। তাই সম্পৃক্ত হয়েছেন রাজনীতিতে।

বাংলাদেশের নারীদের ভাগ্যবান উল্লেখ করে তিনি বলেন, এদেশের স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা নারী যা ব্রিটেনেও নেই। সেই ব্রিটেনেই তীব্র প্রতিযোগিতায় এমপি হলেও বাংলাদেশকে এগিয়ে নেয়ার স্বপ্ন তাঁর।

Banglabid

টিউলিপ সিদ্দিক বলেন, বাংলাদেশে রাজনীতিতে শীর্ষস্থানে সব মহিলা। তোমরাও এগুলো করতে পারবা। নিজের উপর বিশ্বাস রাখতে হবে।

স্কলাসটিকা ভবনে স্কলাসটিকাসহ ঢাকার ৯টি স্কুলের ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন টিউলিপ সিদ্দিক। তিনি মনে করেন, দেশের মানুষের সেবার জন্য দেশের রাজনীতিতে সম্পৃক্ত হওয়া খুব জরুরি নয়।

টিউলিপ সিদ্দিক বলেন, সাহায্য করা যায় যেকোন জায়গা থেকে। আমি ব্রিটেনে বসেও বাংলাদেশকে সাহায্য করতে পারি, যা চেষ্টা করছি করতে। আমাদেরতো অনেক ব্রিটিশ বাঙ্গালি। ওদেরকেও সাহায্য করছি।

Reneta

অনুষ্ঠানে টিউলিপের সঙ্গে ছিলেন তার স্বামী এবং ভাই। ব্রিটিশ এমপি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে প্রথম কোনো কর্মসূচিতে অংশ নিয়ে টিউলিপ সিদ্দিক বলেন, নিজেদের চেষ্টায় আরো অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিউলিপ সিদ্দিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরামবাগ সমর্থকদের হামলায় বাফুফের ক্ষতি ২৫ লক্ষ টাকা

পরবর্তী

চরম সঙ্কটে সৌদি আরবের রাজপরিবার

পরবর্তী

চরম সঙ্কটে সৌদি আরবের রাজপরিবার

পাড়ি দেবো পদ্মা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT