চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ম্যাচে দুশ্চিন্তা বাড়াচ্ছে দিল্লির দূষণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ন ২৭, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বায়ুদূষণে এবছর সব থেকে খারাপ অবস্থায় পৌঁছেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। দূষণের মাত্রাকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরসঙ্গে আশঙ্কা করা হচ্ছে, দিওয়ালি উৎসবের কারণে দূষণের মাত্রা আরও বেড়ে যাবে। তাতে শঙ্কায় পড়েছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টুয়েন্টি। ৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ম্যাচটি।

বিশ্বব্যাপী শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা পরিমাপ করা ‘এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের (একিউআই)’ মান অনুযায়ী, ০-৫০ ভালো বলে বিবেচিত হয়, ৫১-১০০ সন্তোষজনক, ১০১-২০০ মাঝারি, ২০১-৩০০ খারাপ এবং ৩০১-৪০০ খুবই খারাপ অবস্থা। ৪০০’র উপরে যেকোনো অবস্থাকে গুরুতর হিসাবে বিবেচনা করা হয়, যা মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

একিউআই এক প্রতিবেদনে বলেছে, গত শুক্রবার নয়াদিল্লির বায়ুদূষণের মাত্রা ৩৮৮ ছুঁয়েছে। যেখানে এর নিরাপদ মাত্রা হচ্ছে ৬০। এরকম দূষণের মধ্যে একটানা বাস করতে থাকলে ফুসফুসের নানা রোগসহ ক্যান্সারে আক্রান্ত হতে পারেন যেকেউ।

ভারত সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, বাতাসের গতি কমে যাওয়াতেই দূষণের মাত্রা ভয়াবহ রূপ ধারণ করেছে। ফলে ঘন হয়ে কুয়াশার মতো আস্তরণ সৃষ্টি হয়েছে দিল্লির বাতাসে। সামনে দিওয়ালিতে অবস্থার আরও অবনতির আশঙ্কা সৃষ্টি হয়েছে।

যদিও বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা আশ্বস্ত করেছেন। দূষণ থেকে বাংলাদেশের ক্রিকেটারদের রক্ষা করতে ওই সময়ে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের আবর্জনা না পোড়ানোর অনুরোধ জানিয়েছেন দেশটির স্বাস্থ্য সচিব সি কে মিশ্রা।

দিল্লির বায়ুদূষণ ক্রিকেটারদের ওপর কোনো প্রভাব রাখবে না উল্লেখ করে বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেছেন, ‘দীপাবলির এক সপ্তাহ পরে এই ম্যাচ। তাই ধরে নেয়া যেতে পারে ম্যাচে খেলোয়াড়দের ওপর বায়ুদূষণ কোনো প্রভাব তৈরি করবে না। আমরা জানি দীপাবলি উৎসবের পর দিল্লির বায়ুদূষণের মাত্রা এমনিতেই বেড়ে যায়। তবে এটাও ঠিক, দীপাবলি–সংক্রান্ত কোনো কিছুই আমাদের হাতে নেই।’

Reneta

২০১৭তে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই লঙ্কান খেলোয়াড়েরা মুখ ঢাকেন ‘মাস্কে’। দিল্লির বায়ুদূষণ সেদিন অসহনীয় হয়ে উঠেছিল শ্রীলঙ্কান ক্রিকেটারদের কাছে। লঙ্কান ক্রিকেটারদের মুখে ‘মাস্ক’ চরম বিব্রতকর অবস্থায় ফেলেছিল বিসিসিআইকে।

দিল্লি টেস্ট চলার সময় ‘মাস্কে’ মুখ ঢেকে শ্রীলঙ্কার ক্রিকেটাররা

সেই কথা মাথায় রেখে বাংলাদেশ-ভারত টি-টুয়েন্টিটি দিল্লির পরিবর্তে অন্যকোনো শহরে আয়োজন করা যেত কি না? এমন প্রশ্নের জবাবে বিসিসিআইয়ের ওই কর্মকর্তাকে বলেছেন, ‘বাংলাদেশ দল উত্তরে দিল্লি দিয়ে সফর শুরু করবে আর পূর্বের কলকাতায় টেস্ট খেলে দেশে ফিরে যাবে। সফরের সূচি সেভাবেই করা হয়েছে। বাংলাদেশ উত্তর থেকে শুরু করে পশ্চিমে যাবে (নাগপুর, রাজকোট, ইন্দোর) এরপর যাবে পূর্বে (কলকাতা)। মনে হয় না বায়ুদূষণ কোনো সমস্যা তৈরি করবে। বাংলাদেশ সফরের সময় পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা যেন জমির আগাছা না পোড়ান, সে ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে রাজ্য সরকার।’

খুব বেশি দরকার হলে বাংলাদেশের ক্রিকেটারদের মুখে ‘মাস্ক’ ব্যবহারের কথা জানাবে বিসিসিআই।

দূষণ পরিস্থিতির কারণে দিওয়ালিতে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। কর্তৃপক্ষও বিকল্প হিসেবে লেজার লাইট ব্যবহারকে উৎসাহিত করছে।

৩ নভেম্বর থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারতের টি-টুয়েন্টি সিরিজ। ৭ ও ১০ নভেম্বর বাকি দুই ম্যাচ। পরে ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। ২২ নভেম্বর কলকাতায় শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Jui  Banner Campaign
ট্যাগ: দিল্লি দূষণবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT