চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান বেড়েছে, কমেছে দারিদ্র্যের হার

সামসুদ্দোহা পান্নাসামসুদ্দোহা পান্না
৬:৪২ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

ভারত, পাকিস্তান ও নেপালের চেয়ে বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান বেড়েছে। দারিদ্র্য হার কমার ক্ষেত্রেও এ দেশগুলোর চেয়ে এগিয়ে বাংলাদেশ। সাম্প্রতি মানব উন্নয়ন প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে ইউএনডিপি। অর্থনৈতিক উন্নয়নের সাথে সামাজিক উন্নয়নেও ভারসাম্য রেখেছে বলেও মনে করে ইউএনডিপি।

ইউএনডিপির মানব উন্নয়ন সুচক রিপোর্ট অনুযায়ী ভারত ও পাকিস্তানের চেয়ে দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ। শিক্ষার হার বৃদ্ধি, কৃষির আধুনিকায়ন, নারী-পুরুষ বৈষম্য কমানোর ক্ষেত্রেও এগিয়েছে বাংলাদেশ। কম জাতীয় আয় এবং কম প্রবৃদ্ধি হওয়ার পরও বাংলাদেশের এসব খাতে যে অগ্রগতি তা উন্নত অনেক দেশেই পারেনি বলে মনে করে ইউএনডিপি।

ইউএনডিপি মানব উন্নয়ন সূচক প্রতিবেদনের পরিচালক সেলিম জাহান বলেন, স্বল্প প্রবৃদ্ধি ও স্বল্প মাথাপিছু আয় নিয়েও কিন্তু আমাদের অর্জন অনেক। আমি কতকগুলো সূচকের কথা বলতে চাই, যার মধ্যে অন্যতম হলো গড় আয়ু। যেখানে বাংলাদেশের গড় আয়ু ৭১ বছর আর ভারতের ৬৬ বছর ও পাকিস্তানের ৬৬ বছর।

তিনি আরো বলেন, আয়ের ক্ষেত্রেও আমরা ভারত এবং পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছি।

ইউএনডিপির সব শেষ জরিপ অনুযায়ী বাংলাদেশ মানুষের গড় আয়ু প্রায় ৭১ বছর। শিশুর শিক্ষা শুরুর গড় সময় ৫ বছর ৮ মাস। মাথাপিছু জাতীয় আয় ২ হাজার ৭‘শ ১৩ ডলার। সব মিলিয়ে বাংলাদেশের স্কোর দশমিক ৫৪৪। জীবন যাত্রার মানের দিক থেকে সবার উপরে থাকা নরওয়ের স্কোর দশমিক ৯৪৩। এসব মানব উন্নয়নের সুচকের অগ্রগতি বাংলাদেশকে স্থিতিশীল অর্থনীতির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে বলেও মনে করছে ইউএনডিপি।

ইউএনডিপি মানব উন্নয়ন সুচক প্রতিবেদনের পরিচালক সেলিম জাহান আরো বলেন, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি চোখে পড়ার মতো। প্রবৃদ্ধি বিভিন্ন খাতে বিভিন্ন জনগোষ্টির মাঝে সমভাবে বন্টিত হয়েছে। আমাদের আয়কে আমরা মানব উন্নয়ন সূচকে উন্নতি করতে পেরেছি যেটা ভারত ও পাকিস্তান পারেনি।

Reneta

তবে জলবায়ু পরিবর্তনের ঝুকি বাংলাদেশের মানব উন্নয়নের এ ধারাবাহিকতাকে বাধাগ্রস্থ করতে পারে বলেও মনে করে ইউএনডিপি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT