চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ‘ভুলতে চাওয়া’ রেকর্ডটা এখন ইংল্যান্ডেরও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ হাতছাড়া। সঙ্গে মেলবোর্নে হেরে লজ্জার এক রেকর্ডও গড়ল ইংল্যান্ড। শতবর্ষ পেরোনো খেলায় দলটি একবছরে সর্বাধিক সংখ্যক টেস্ট হারের রেকর্ডে বাংলাদেশের পাশে বসেছে।

বক্সিং-ডে টেস্টে নাস্তানাবুদ হয়ে এবারের অ্যাশেজে টানা তৃতীয় ম্যাচে ইংল্যান্ড পেল হারের বিষাদ। অস্ট্রেলিয়ার বোলিং তোপের সামনে এক ইনিংস এবং ১৪ রানে হেরেছে ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে ডুবছেন জো রুটরা।

প্রথম টেস্টে ব্রিসবেনে ৯ উইকেটে এবং অ্যাডিলেড ওভালে দ্বিতীয় টেস্টে ২৭৫ রানে হেরেছিল ইংলিশরা। এই তিন ম্যাচ হারায় চলতি বছরে রুটদের মোট টেস্ট পরাজয় সংখ্যা ৯-এ গিয়ে দাঁড়িয়েছে।

২০০৩ সালে এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক ৯টি টেস্ট হারার বিষণ্ণ রেকর্ড আছে বাংলাদেশের। বক্সিং-ডে টেস্টে হেরে সেই রেকর্ডের অংশীদার এখন ইংল্যান্ডও। বলে রাখা ভালো, তিন টেস্টের কোনো ইনিংসেই ৩০০ রানের গণ্ডি পার করতে পারেননি রুটরা।

২০০৩ সালে ভুলতে চাওয়া রেকর্ডের বছরে বাংলাদেশ কোনো ম্যাচ না জিতলেও এবছর ইংল্যান্ড একটি ম্যাচ জিতেছে। একমাত্র জয়টি এসেছিল ভারতের বিপক্ষে ঘরের মাঠে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডকামিন্সবাংলাদেশরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT