বাংলাদেশ থেকে সরে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু হয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগের সূচিতেই (৩-২০ অক্টোবর) মাঠে গড়াবে আইসিসির আসরটি। বিশ্বকাপ সামনে রেখে রাজশাহীতে জাতীয় ক্রিকেট লিগ হচ্ছে টি-টুয়েন্টি ফরম্যাটে। আরও ভালোভাবে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বেশির ভাগ জাতীয় দলের ক্রিকেটার।
আগামী ৫ সেপ্টেম্বর পাঁচটি টি-টুয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারকে রেখেই সাজানো হবে দলটি। বিসিবির উইমেন্স উইং সূত্রে জানা গেছে এ খবর।
১০ দল নিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে ৩ অক্টোবর। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ পাচ্ছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।‘
এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। সর্বোচ্চ ছয়বার মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।








