আগামী বছরের সেপ্টেম্বরে সাউথ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে সিরিজের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।
২০১৭ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবেন মাশরাফি-মুশফিকেরা।
তবে সিরিজের প্রায় সবগুলো ম্যাচ হবে সাউথ আফ্রিকার কম পরিচিত ভেন্যুতে। প্রথম টেস্ট পচেফ্স্ট্রুম। সফরের দুটি টি-টোয়েন্টিও হবে এই দুটি মাঠে।
তিন ওয়ানডের সিরিজের প্রথমটি কিম্বার্লি, দ্বিতীয়টি পার্ল ও শেষটি ইস্ট লন্ডনে।
২১ সেপ্টেম্বর বোনোনিতে সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশের সাউথ আফ্রিকা সফরসূচি:
সেপ্টেম্বর ২১-২৩: তিন দিনের প্রস্তুতি ম্যাচ, বেনোনি
সেপ্টেম্বর ২৮-অক্টোবর ২: প্রথম টেস্ট, পচেফ্স্ট্রুম
অক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লুমফন্টেইন
অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন
অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি
অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল
অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন
অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন
অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফ্স্ট্রুম।










