চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে শুরু ও শেষ বেনেটের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

৩৫ বছরে এসে দীর্ঘ ১৭ বছর ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন কিউই পেসার হামিশ বেনেট। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়ার পর গত সেপ্টেম্বরে দুই টি-টুয়েন্টি ম্যাচই হয়ে থাকল বেনেটের ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ক্যারিয়ারে দীর্ঘ সময় চোট সমস্যায় থাকা বেনেটে কিউইদের হয়ে ৩১ ম্যাচে প্রতিনিধিত্ব করে তুলেছেন ৪৩ উইকেট। এছাড়াও কিউইদের হয়ে খেলেছেন ২০১১ বিশ্বকাপে।

২০১২ সালে ব্যাক ইঞ্জুরিতে পরে দীর্ঘ সময় মাঠে নামতে পারেন নি এই ক্রিকেটার। পরে চোট কাটিয়ে ফিরলেও জাতীয় দলের হয়ে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে চালিয়ে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেট। অবশেষে সেই চোট সমস্যার কারনেই ক্রিকেটকে বিদায় বলতে হল তাকে।

‘একটি স্ট্রেস ফ্র্যাকচার অপসারণ করা ও কিছু টাইটানিয়াম তার লাগানো হয়েছে পিঠকে একত্রিত করার জন্য। নিতম্ব থেকে হাড় বের করে পিছনের দিকে রাখা বেশ জটিল। এই অবস্থায় ক্রিকেট চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমি যখন টিমারুতে নেট বোলিং শুরু করি, তখন আমি স্বপ্নেও ভাবিনি আমার ক্যারিয়ার উপভোগ করতে পারব। অনেক দুর্দান্ত খেলোয়াড়, অধিনায়ক এবং কোচের সাথে কাজ করতে ও খেলতে পেরে খুব সৌভাগ্যবান। নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করা সম্মানের বিষয়। সেই সব স্মৃতি ও অভিজ্ঞতাগুলি আমি লালন করব এবং অন্যদের সাথে এসব নিয়ে গল্প করব।’

জাতীয় দলের হয়ে ১৯টি ওয়ানডে, ১১টি টি-টুয়েন্টি ও ১টি টেস্ট খেলেছেন ঘরোয়া ক্রিকেটে ১২ বার টাইটেল জয়ী এই ক্রিকেটার। ২০০৫ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষিক্ত হয়ে ক্যান্টারবেরি এবং ওয়েলিংটনের জার্সিতে ২৬৫ ম্যাচে ৪৮৯ উইকেট তুলেছেন বেনেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT