চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে বাদ পড়তে পারেন ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

চলতি বছর আগস্টে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার জোর সম্ভাবনা আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। যদি অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসেও তবে অজি স্কোয়াড থেকে ছিটকে যেতে পারেন বাঁহাতি বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

চোট কিংবা বিশ্রামের জন্য নয়; ওয়ার্নার দল থেকে বাদ পড়তে পারেন এশিয়ার মাটিতে তার বেহাল রান গড়ের জন্য। সর্বশেষ তিন টেস্ট সিরিজে তার রান গড় মাত্র ২৩ যার মধ্যে দুটি সিরিজ আবার শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপরীতে ভালো না করতে পারায় ভারত সফরে নেয়া হয়নি ফর্মে থাকা ব্যাটসম্যান উসমান খাজাকে। আর ভারত এবং শ্রীলঙ্কা দুই দেশের বিপক্ষে সমানতালে ব্যর্থ ওয়ার্নার। সেই হিসেবে বাংলাদেশের স্পিনিং উইকেটে বাদ পড়তে পারেন তিনি। ভারতে দারুণ করা ম্যাট রেনশোর উদ্বোধনী সঙ্গী হতে পারেন শন মার্শ।

ঘূর্ণি উইকেট সাজিয়ে ইংল্যান্ডের বিপরীতে সাফল্য পেয়েছিলেন টাইগার বোলাররা। তাই অজিদের বিপক্ষেও এমন কৌশল সাজাতে পারে মুশফিক বাহিনী এমন আশংকায় ওয়ার্নারকে নাও আনতে পারে তারা।

নিরাপত্তা ইস্যুতে ২০১৫ সালে বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু গত বছর ইংল্যান্ডের বিপক্ষে একটি সফল সিরিজ আয়োজন করে বিসিবি। সেই ফলশ্রুতিতে ২০১৭ সালের আগস্টে বাংলাদেশে আসার আগ্রহ জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে অবশ্য শুধু ওয়ানডে খেলতে চায় তারা কিন্তু অজিদের বিপক্ষে টেস্ট খেলার ব্যাপারে অনড় বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমতায় শেষ ওয়ানডে সিরিজ

পরবর্তী

‘খাঁচা’র সরোজিনী জয়া আহসান

পরবর্তী
জয়া আহসান

‘খাঁচা’র সরোজিনী জয়া আহসান

মিথিলা

সাফল্যের গোপন সূত্র নেই মিথিলার কাছে

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT