চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে ‘নতুন’ আফগানিস্তানের নেতৃত্বে রশিদ খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

একটি টেস্ট ও ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলতে ৩০ আগস্ট বাংলাদেশে আসছে আফগানিস্তান। টেস্টের জন্য ১৫ ও ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের ভিন্ন ভিন্ন দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দুই দলেরই অধিনায়ক লেগস্পিনার রশিদ খান।

গুলবাদিন নায়েবের নেতৃত্বে বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর তিন ফরম্যাটের ক্রিকেটেই অধিনায়ক করা হয় রশিদ খানকে। নতুন দায়িত্বে বাংলাদেশ সফরই হতে চলেছে এই লেগ স্পিনারের প্রথম চ্যালেঞ্জ। টাইগারদের বিপক্ষে ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে একমাত্র টেস্টটি। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের অন্য দল জিম্বাবুয়ে।

একাধিক নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে আফগানিস্তান। গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পাওয়া টেস্ট দল থেকে ছিটকে গেছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান নাসির জামাল, বাঁহাতি স্পিনার শরফুদ্দিন আশরাফ, পেসার ওয়াফাদার মোমান্দ ও চায়নাম্যান স্পিনার ওয়াকার সালামখিল। একবছরের জন্য নিষিদ্ধ হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।

বাংলাদেশের বিপক্ষে টেস্টে অভিষেক হতে পারে পেসার শাপুর জাদরানের। দলে নেয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান আফসার জাজাইকে। অভিষেকের অপেক্ষায় আছেন ওপেনার ইব্রাহিম জাদরান ও লেগস্পিনার কায়েস আহমেদ।

টেস্ট দল:
রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, ইহসানউল্লাহ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি, ইকরাম আলিখিল, জহির খান, জাভেদ আহমেদি, আহমেদ শিরজাদ, ইয়ামিন আহমেদজাই, আফসার জাজাই, শাপুর জাদরান ও কায়েস আহমেদ।

টি-টুয়েন্টি দল:
রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, হযরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, মুজিব-উর রহমান, শরফুদ্দিন আশরাফ, নাজিবুল্লাহ জাদরান, শহিদুল্লাহ, করিম জানাত, গুলবাদিন নায়েব, ফরিদ আহমদ, শফিকউল্লাহ, ফজল নিয়াজাই, দৌলত জাদরান, নাভিন-উল-হক ও রহমতউল্লাহ গুরবাজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান ক্রিকেট দলরশিদ খানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT