বাংলাদেশের বিপক্ষে একদিনের সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলের অধিনায়কত্ব করবেন কেন উইলিয়ামসন।
ছয় বছর পর নিউজিল্যান্ড দলে ফিরেছেন নেইল ব্রুম। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১০ সালে। দলে ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে না থাকা উইকেটকিপার ব্যাটসম্যান লুক রনকি।
অন্যদিকে অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ গেছেন বিজে ওয়াটলিং, টড অ্যাসেল এবং হেনরী নিকোলাস। চোখের অস্ত্রপচারের জন্য একদিনের সিরিজের দলে নেই রস টেলর। তবে টেস্ট সিরিজে ফিরবেন তিনি।
২৬ ডিসেম্বর প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরবর্তী দুই ম্যাচ হবে ২৯ ও ৩১ ডিসেম্বর।
নিউজিল্যান্ড স্কোয়াডঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, নেইল ব্রুম, লোকি ফারগুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরী, টম লাথাম, কলিন মুনরো, জেমস নেশাম, কোলিন ডে গ্র্যান্ডহোম, লুক রনকি, মিচেন স্যান্টনার ও টিম সাউদি।








