চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে আন্দ্রে রাসেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ ওয়ানডেটি খেলেছেন ২০১৫ সালের নভেম্বরে। পরে তিন বছরের বিরতি শেষে আবারো জাতীয় দলের রঙিন পোশাকে ফিরছেন আন্দ্রে রাসেল। এ বিধ্বংসী অলরাউন্ডারকে রেখেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

চোট শেষে ওয়ানডে দলে ফিরেছেন পেস বোলার আলজারি জোসেফ। সঙ্গে নির্বাচকরা দলে রেখেছেন ব্যাটসম্যান কাইরেন পাওয়েলকেও। বাদ পড়েছেন ২০১৯ বিশ্বকাপ বাছাইপর্ব খেলা কার্লোস ব্র্যাথওয়েট, মারলন স্যামুয়েলস, নিকিতা মিলার, শেলডন কত্তরেল ও কেসরিক উইলিয়ামস।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলার আড়ালে ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেল বলে জানাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ স্টুয়ার্ট ল। সে লক্ষ্যেই আন্দ্রে রাসেলকে দলে ডাকা হয়েছে বলে জানাচ্ছেন তিনি।

Banglabid

‘এখন থেকেই আমাদের ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি শুরু। খেলোয়াড়দের সামনে সুযোগ দলে নিজেদের প্রমাণ করা। রাসেলকে ফেরাতে পেরে ভালো লাগছে। তার বিধ্বংসী ক্ষমতা ও প্রাণশক্তি দলকে এরইমধ্যে উজ্জীবিত করা শুরু করেছে।’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ২২ জুলাই, গায়ানায়। ২৫ জুলাই একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডের পর তৃতীয়টি সেন্ট কিটসে, ২৮ জুলাই।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল
জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলি নার্স, কিমো পল, কাইরেন পাওয়েল, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT